চোখের নিচে কালো দাগ কেন হয়? কারণ, লক্ষণ ও আধুনিক চিকিৎসা: পূর্ণাঙ্গ গাইড

চোখের নিচে কালা দাগ কেন হয়? ১০ টি কারণ সম্পর্কে জানুন

চোখের নিচে কালো দাগ কেন হয়? কালো দাগের ১০টি কারণ, ও আধুনিক চিকিৎসা

চোখের নিচে কালো দাগ কেন হয়? চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল এর কারণ কেবল ঘুমের অভাব বা ক্লান্তি নয়; এটি শরীরের অভ্যন্তরীণ রক্তনালীর স্বাস্থ্যগত জটিলতা, পিগমেন্টেশন, বংশগত প্রভাব, বার্ধক্যজনিত টিস্যু ক্ষয় এবং অস্বাস্থ্যকর লাইফস্টাইল (অতিরিক্ত স্ক্রিন টাইম, সময়মতো না ঘুমানো, পুষ্টির অভাব, ধুমপান ও অ্যালকোহল গ্রহণ) এর একটি সম্মিলিত বহি:প্রকাশ।

ঘুমের অভাব বা ক্লান্তি ছাড়াও চোখের নিচে কালচে ভাব বা ছায়া পড়ার পেছনে রয়েছে সুনির্দিষ্ট কিছু বৈজ্ঞানিক ও জৈবিক কারণ। আমাদের মুখ বা শরীরের অন্যান্য অংশের ত্বকের তুলনায় চোখের চারপাশের ত্বক অত্যন্ত সংবেদনশীল ও পাতলা হওয়ার কারণে ভেতরের রক্তনালী, মেলানিনের আধিক্য কিংবা ত্বকের নিচের ফ্যাট লেয়ার ক্রমাগত হ্রাস পেলে তা সহজেই দৃশ্যমান হয়। তাই সেখানে মেলানিন বেশি জমলে, রক্তনালি দৃশ্যমান হলে, কিংবা বয়স বাড়ার সাথে সাথে চোখের নিচে গর্ত বা খাঁজ তৈরি হয়ে ছায়া ফেললে কালো দাগ বা ডার্ক সার্কেল দেখা দেয়।

চোখের নিচের কালো দাগ সব বয়সের, ও নারী-পুরুষ উভয় লিঙ্গের মানুষকে প্রভাবিত করতে পারে। যা মুখের সৌন্দর্যে প্রভাব পড়ে।  কিছু শ্রেণীর মানুষের মধ্যে এই কালো দাগ বেশি দেখা যায়, বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শ্যামবর্ণের মানুষ এবং যাদের পারিবারিক ইতিহাসে এর প্রবণতা রয়েছে।

চোখের নিচে কালো দাগের ১০টি প্রধান কারণ

  1. ১. বংশগত প্রভাব
  2. ২. সানস্ক্রিন ছাড়া সরাসরি সূর্যের সংস্পর্শে আসা
  3. ৩. জ্বালাপোড়া ও অতিরিক্ত চোখ ঘষাঘষির কারণে পিগমেন্টেশন তৈরী হয়ে থেকে যাওয়া দাগ
  4. ৪. অতিরিক্ত স্কিন টাইম
  5. ৫. অ্যালার্জি ও নাক বন্ধ থাকা
  1. ৬. বয়স বৃদ্ধি ও চোখের নিচে ভলিউম কমে যাওয়া
  2. ৭. পর্যাপ্ত ঘুমের অভাব ও দীর্ঘদিনের ক্লান্তি
  3. ৮. শরীরে পানির ঘাটতি (ডিহাইড্রেশন)
  4. ৯. রক্তস্বল্পতা ও পুষ্টির ঘাটতি
  5. ১০. ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল

চোখের নিচে কালো দাগের লক্ষণ

ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগের প্রধান লক্ষণ হলো চোখের চারপাশের ত্বকে কালচে, নীলচে-বেগুনি বা বাদামি রঙের আভা তৈরি হওয়া, যা অনেক সময় ক্লান্তি বা বয়সের ছাপ ফুটিয়ে তোলে। এতে সাধারণত ব্যথা হয় না।

ডার্ক সার্কেলের সুনির্দিষ্ট লক্ষণগুলো কেবল রঙের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর সাথে আরও কিছু শারীরিক ও বাহ্যিক লক্ষণ প্রকাশ পায়। চোখের নিচে বা চারপাশে কালো দাগ দেখতে কেমন হয়, তা কারণের ওপর নির্ভর করে। নিচে লক্ষণগুলো বিস্তারিত আলোচনা করা হলো:

  • বাদামি বা কালচে-বাদামি ছোপ: ত্বকে মেলানিনের পরিমাণ বেশি জমলে চোখের নিচে বাদামি বা কালচে ছোপ ছোপ দাগ হয়। বিশেষ করে জিনগত কারণ বা সরাসরি রোদের সংস্পর্শে আসলে এই ধরনের দাগ পড়ে, যার বিশেষত্ব হলো আলোর কোণ বদলালেও এর রং প্রায় একই থাকে। 
  • নীলচে, বেগুনি বা গোলাপি আভা (পাতলা ত্বক) : চোখের নিচের অত্যন্ত পাতলা ত্বকের নিচ থেকে যখন রক্তনালি বা কৈশিক জালিকাগুলো ফুটে ওঠে, তখন এই আভা দেখা যায়। পর্যাপ্ত ঘুমের অভাব বা অতিরিক্ত ক্লান্তি থাকলে এই লক্ষণটি আরও স্পষ্ট হয়ে ওঠে।
  • ত্বক শুষ্ক ও কুঁকড়ে যাওয়া (Dehydration/Wrinkles): পানিশূন্যতা বা বার্ধক্যের কারণে চোখের নিচের ত্বক তার সজীবতা হারিয়ে ফেলে এবং শুষ্ক হয়ে সূক্ষ্ম রেখা বা ভাঁজ (Fine lines) পড়তে শুরু করে।
  • চোখে ক্লান্তি ও ভারী ভাব: দীর্ঘক্ষণ মোবাইল, ল্যাপটপ, বা টিভির স্ক্রিনে সামনে সময় ব্যয় করা বা ঘুমের অভাবের কারণে ডার্ক সার্কেলের সাথে চোখ লাল হওয়া, জ্বালাপোড়া করা এবং চোখে ভারী ভাব অনুভূত হতে পারে।
  • ফোলাভাব বা পাফনেস (Puffiness): অনেক সময় ডার্ক সার্কেলের সাথে চোখের নিচের অংশ কিছুটা ফুলে যায় বা থলথলে ভাব দেখা দেয়, যা ক্লান্তি বা অ্যালার্জির লক্ষণ।
  • চোখের নিচে গর্ত বা খাঁজ তৈরি হওয়া (Tear Trough): বয়স বাড়ার সাথে সাথে বা শারীরিক গঠন পরিবর্তনের কারণে চোখের নিচে হালকা গর্ত সৃষ্টি হয়, যার ফলে সেখানে আলো পড়ে একটি স্থায়ী ছায়া (Shadow effect) তৈরি হয়।

চোখের নিচে কালো দাগ এক চোখে বা দুই চোখেই থাকতে পারে। ঘুম কম হলে বা ক্লান্ত থাকলে কালো দাগ সাধারণত আরো বেশি স্পষ্ট হয়ে উঠে। হঠাৎ খুব গাঢ় হয়ে গেলে বা এক পাশে অনেক বেশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। কোন লক্ষণ থাকলে ডাক্তার দেখাবেন, তা নিচে আলাদা অংশে দেওয়া আছে।

অনান্য বিষয়সমূহ:
১. A Complete Expert Guide To Under Eye Puffiness After Botox
২. Best Eye Bag Treatment: How to Get Rid of Under Eye Bags After Botox Safely
৩. BOTOX vs Fillers: Which One Should I Choose?

চোখের নিচে কালো দাগ হয় কেন?

ডার্ক সার্কেল (Under-Eye Dark Circles) বা চোখের নিচে কালো দাগ সাধারণত ত্বকে অতিরিক্ত মেলানিন জমা, বয়স বৃদ্ধি, অ্যালার্জি এবং অস্বাস্থ্যকর জীবনযাপনের কারণে দেখা দেয়। অনেকের ক্ষেত্রে একাধিক কারণ একসঙ্গে কাজ করে। তাই সঠিক চিকিৎসার জন্য প্রথমে ডার্ক সার্কেলের প্রকৃত কারণ চিহ্নিত করা জরুরি।

চোখের নিচে ডার্ক সার্কেল এর প্রধান কারণসমূহ:

চোখের নিচে কালো দাগ কেন হয়

চোখের নিচে কালো দাগ হওয়ার প্রধান কারণগুলো কী?

১. Genetic Factors (বংশগত কারণ): পরিবারে কারও Dark Circles থাকলে আপনারও হওয়ার প্রবণতা থাকতে পারে। কিছু মানুষের চোখের নিচের ত্বক স্বাভাবিকভাবেই বেশি পিগমেন্টেড হয়।

২.Hyperpigmentation: চোখের নিচে Melanin-এর পরিমাণ বেড়ে গেলে ত্বক বাদামি বা কালচে দেখাতে পারে। রোদ, প্রদাহ এবং চোখ ঘন ঘন ঘষার কারণে এটি বাড়তে পারে।

৩. Lack of Sleep & Fatigue: পর্যাপ্ত ঘুমের অভাব, অতিরিক্ত ক্লান্তি ও অনিয়মিত জীবনযাপন চোখের নিচের কালচে ভাবকে আরও দৃশ্যমান করতে পারে।

৪. Thin Skin under eye & Visible Blood Vessels: চোখের নিচের ত্বক শরীরের অনান্য অংশের ত্বকের তুলনায় অনেক পাতলা হয়ে থাকে। যার ফলে ত্বকের নিচের রং তত বেশি ফুটে ওঠে। ফর্সা বা পাতলা ত্বকে এটি বেশি চোখে পড়ে।

৫. Allergies & Eye Rubbing: অ্যালার্জির কারণে বারবার চোখ চুলকালে বা ঘষার কারণে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি ও প্রদাহ হতে পারে; যার ফলে চোখের চারপাশের ত্বক কালচে হয়ে যায়। একে পোস্ট-ইনফ্ল্যামেটরি হাইপারপিগমেন্টেশন (Post-inflammatory hyperpigmentation)

৬. Tear Trough & Volume Loss: চোখের নিচে চর্বি বা ভলিউম কমে গেলে অথবা Tear Trough তৈরি হলে ছায়া পড়ে চোখের নিচে কালো দেখাতে পারে।

৭. Sun  exposure: সানস্ক্রিন ব্যবহার না করে সরাসরি রোদের সংস্পর্শে আসলে অতিবেগুনি রশ্মির (UV rays) প্রভাবে চোখের নিচের মেলানিন উৎপাদন  বেড়ে  কালচে দাগের সৃষ্টি হতে পারে।

এছাড়াও, রোগজনিত কারণে চোখের নিচে কালো দাগ (Disease-related Causes of Dark Circles) হতে পারে। তাদের মধ্যে অন্যতম:

১. Allergic Rhinitis (অ্যালার্জিজনিত নাকের প্রদাহ): নাক বন্ধ থাকা, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং চোখ চুলকানোর কারণে চোখের নিচের রক্তনালিতে congestion তৈরি হতে পারে। একে Allergic Shiners বলা হয়।

২. Atopic Dermatitis (একজিমা): চোখের চারপাশে দীর্ঘস্থায়ী প্রদাহ, চুলকানি ও বারবার চোখ ঘষার ফলে Post-inflammatory Hyperpigmentation তৈরি হতে পারে।

৩. Contact Dermatitis: চোখের চারপাশে ব্যবহৃত Cosmetics, Eye Cream, Fragrance বা Skincare Products-এর কারণে অ্যালার্জি বা Irritation হতে পারে। পরবর্তীতে কালচে দাগ দেখা দিতে পারে।

৪. Iron Deficiency Anemia: রক্তস্বল্পতার কারণে ত্বক ফ্যাকাশে দেখাতে পারে, ফলে চোখের নিচের রক্তনালি আরও দৃশ্যমান হতে পারে। তবে Dark Circles একা Anemia-এর নির্ভরযোগ্য লক্ষণ নয়।

৫. Thyroid Disorders: বিশেষ করে Thyroid Eye Disease-এর ক্ষেত্রে চোখের চারপাশে ফোলাভাব, চোখের পাতা পরিবর্তন এবং চোখ সামনের দিকে বেরিয়ে আসার মতো সমস্যা হতে পারে। এর ফলে চোখের নিচে ছায়া বা কালচে ভাব বেশি দৃশ্যমান হতে পারে।

৬. Periorbital Dermatoses: চোখের চারপাশের বিভিন্ন প্রদাহজনিত ত্বকের রোগ, যেমন Eczema ও অন্যান্য Dermatitis, দীর্ঘদিনের Pigmentation-এর কারণ হতে পারে।

৭. Chronic Sinusitis: দীর্ঘস্থায়ী নাক ও সাইনাসের সমস্যার সঙ্গে চোখের নিচে congestion ও কালচে ভাব দেখা যেতে পারে, যদিও এটি সরাসরি কারণ হিসেবে সব ক্ষেত্রে প্রতিষ্ঠিত নয়।

৮. Periorbital Edema: কিডনি, থাইরয়েডসহ বিভিন্ন শারীরিক সমস্যায় চোখের চারপাশে ফোলাভাব হতে পারে। ফোলাভাবের কারণে আলো-ছায়ার পরিবর্তনে চোখের নিচে কালচে দেখাতে পারে।

বি:দ্র: Dark Circles মানেই কোনো রোগের লক্ষণ নয়। তবে হঠাৎ কালচে ভাব বৃদ্ধি, চোখের চারপাশে ফোলা, অতিরিক্ত ক্লান্তি, ফ্যাকাশে ভাব বা অন্য কোনো শারীরিক উপসর্গ থাকলে প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা করা জরুরি।

চোখের নিচে কালো দাগ শুধু স্কিনের সমস্যা নয়, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কিছু অভ্যাসও এর জন্য দায়ী হতে পারে। ঘুমের অভাব, ক্লান্তি, পানির ঘাটতি, রক্তস্বল্পতা বা ধূমপান-অ্যালকোহলের অভ্যাস নিজে থেকে ডার্ক সার্কেল তৈরি না করলেও ডার্ক সার্কেলকে আরও স্পষ্ট করে তোলে। এগুলো মূলত ত্বককে ফ্যাকাশে করে এবং নিচের রক্তনালি ফুটিয়ে তুলে চোখের নিচের কালচে ভাব বাড়িয়ে দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

  • ঘুমের অভাব ও ক্লান্তি: ঘুম কম হলে মুখের ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং ক্লান্তিভাব স্পষ্ট হয়, ফলে ত্বকের নিচের রক্তনালি ও ছায়া বেশি চোখে পড়ে। অনেক সময় চোখ কিছুটা ফোলাও দেখায়। (বিস্তারিত জানুন: ঘুমের অভাব ও ডার্ক সার্কেলের মধ্যকার সম্পর্ক- লিংক অ্যাড করা হবে।) 
  • অতিরিক্ত স্ক্রিনিং টাইম: দীর্ঘসময় মোবাইল, কম্পিউটার বা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা।
  • দীর্ঘদিন মানসিক চাপ ও দুশ্চিন্তায় থাকা: চাকরি কিংবা সংসারের টানাপোড়েনের কারণে সৃষ্ট মানসিক চাপ ও শারীরিক ক্লান্তি দীর্ঘদিন চলতে থাকলে ঘুম ও খাওয়ার নিয়মে ব্যাঘাত ঘটে। এতে মুখ নিস্তেজ দেখায় এবং চোখের নিচের ফোলাভাব ও ছায়া আরও বেশি দৃশ্যমান করে তোলে।
  • শরীরে পানির ঘাটতি (Dehydration): পর্যাপ্ত পানি পান না করলে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং চোখ কিছুটা নিষ্প্রাণ দেখায়, যা চোখের নিচের ফাঁপা ভাবকে আরও স্পষ্ট করে তোলে। তবে শুধু বেশি পানি খেলেই ডার্ক সার্কেল চলে যাবে; এমন ধারণা রাখা ভুল, কারণ এটি মূল চিকিৎসার বিকল্প নয়। 
  • পুষ্টির ঘাটতি (Nutritional deficiencies): খাবারে প্রয়োজনীয় ভিটামিন (যেমন- ভিটামিন সি, ডি, বি-১২) ও খনিজের ঘাটতি থাকলে তা সামগ্রিক ত্বকের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। 
  • ধূমপান (Smoking): ধূমপান ত্বকের কোলাজেন নষ্ট করে এবং রক্ত চলাচল কমিয়ে দেয়, ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় ও ফ্যাকাশে দেখায়, ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হ্রাস করে।
  • অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ (Excessive alcohol consumption): অ্যালকোহল ঘুমের মান নষ্ট করে এবং শরীর থেকে পানির পরিমাণ কমিয়ে দেয়। ফলে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচ ফোলা ও কালচে দেখাতে পারে। 
  • Eye Rubbing: বারবার চোখ ঘষার অভ্যাস।
  • Irregular Sleep Schedule: অনিয়মিত ঘুমের সময়সূচি।

বি:দ্র: চোখের নিচে কালো দাগের পেছনে সব সময় একটি মাত্র কারণ থাকে না। একই ব্যক্তির ক্ষেত্রে পিগমেন্টেশন, পাতলা ত্বক এবং চোখের নিচের গভীর খাঁজ একসঙ্গে থাকতে পারে। তাই শুধু দাগের রং আই ক্রিম বা ঘরোয়া চিকিৎসা ট্রাই না করে একজন চর্মরোগ বিশেষজ্ঞের মাধ্যমে এর সম্ভাব্য কারণ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করা উচিৎ।

মেয়েদের চোখের নিচে কালো দাগ কেন হয়?

মেয়েদেরও পুরুষদের মতো genetics, অতিরিক্ত pigmentation, পাতলা ত্বকের নিচে দৃশ্যমান blood vessel, tear trough-এর ছায়া, allergy ও চোখ ঘষার কারণে dark circle হতে পারে। তবে pregnancy, hormonal contraceptive ব্যবহার, heavy menstrual bleeding-জনিত iron deficiency, কম ঘুম এবং কিছু প্রসাধনীতে irritation- কিছু নারীর ক্ষেত্রে কালচে ভাব বা puffiness আরও দৃশ্যমান করতে পারে। Dark circle একা কোনো hormone বা iron সমস্যার নির্ভরযোগ্য লক্ষণ নয়।

১. হরমোনের পরিবর্তন ও pigmentation: Pregnancy, hormonal contraceptive বা অন্যান্য হরমোনগত পরিবর্তন কিছু মানুষের ত্বকে pigmentation বাড়াতে পারে। বিশেষত melasma সাধারণত গাল, কপাল, নাক ও upper lip-এ বেশি দেখা যায়; তবে কারও কারও চোখের চারপাশের pigmentation-ও বেশি দৃশ্যমান হতে পারে।

তবে সব dark circle-কে melasma বলা ঠিক নয়। চোখের নিচের কালচে ভাব pigment, vessel, shadow বা একাধিক কারণের মিশ্রণও হতে পারে।

২. Heavy period ও iron deficiency anaemia: Heavy বা দীর্ঘদিনের menstrual bleeding-এর কারণে কিছু নারীর iron deficiency anaemia হতে পারে। Anaemia-তে ত্বক ফ্যাকাশে দেখাতে পারে। ফলে চোখের নিচের পাতলা ত্বকের নিচে থাকা blood vessel বা hollow-এর ছায়া তুলনামূলক বেশি চোখে পড়তে পারে।

তবে শুধু dark circle দেখে anaemia নির্ণয় করা যায় না। নিচের উপসর্গগুলো থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত:

  • অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা
  • মাথা ঘোরা
  • শ্বাস নিতে কষ্ট হওয়া
  • ত্বক বা ঠোঁট ফ্যাকাশে দেখা
  • অস্বাভাবিক heavy period
  • দীর্ঘদিন ধরে চুল পড়া বা নখ ভঙ্গুর হওয়া


৩. গর্ভাবস্থা ও মাতৃত্বকালীন ক্লান্তি: Pregnancy-তে হরমোনের পরিবর্তন, ঘুমের ব্যাঘাত, শরীরে fluid retention এবং iron-এর বাড়তি চাহিদার কারণে চোখের নিচে puffiness বা ছায়া বেশি দেখা দিতে পারে। সন্তান জন্মের পর ঘুম কম হওয়া ও দীর্ঘদিনের ক্লান্তিও মুখকে নিস্তেজ দেখাতে পারে, ফলে dark circle আরও দৃশ্যমান মনে হয়।

তবে ক্লান্তি বা কম ঘুম সবসময় নতুন pigment তৈরি করে না; বরং আগে থেকে থাকা shadow, thin skin বা puffiness-কে বেশি চোখে পড়ার মতো করে।

গর্ভাবস্থায় সতর্কতা: নতুন কোনো depigmenting cream, retinoid, chemical peel, oral supplement বা চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। Fragrance-free moisturiser ও irritation না হলে উপযুক্ত sunscreen সাধারণত আলাদা বিষয়

৪. প্রসাধনী, fragrance ও contact dermatitis: চোখের পাতার ত্বক খুব পাতলা ও সংবেদনশীল হওয়াতে Eye cream, concealer, foundation, kajal, eyeliner, mascara, makeup remover, fragrance বা কোনো নির্দিষ্ট sunscreen-এর ingredient কারও কারও ত্বকে irritation বা allergy তৈরি করতে পারে। এতে দেখা দিতে পারে:

  • চুলকানি বা জ্বালাপোড়া
  • লালচে ভাব
  • শুষ্কতা বা খসখসে ত্বক
  • চোখের পাতা ফুলে যাওয়া
  • বারবার চোখ ঘষার প্রবণতা

প্রদাহ সেরে যাওয়ার পর চোখের চারপাশে post-inflammatory hyperpigmentation (PIH) থেকে কালচে দাগ থাকতে পারে। Darker skin tone-এ এই দাগ তুলনামূলক দীর্ঘস্থায়ী হতে পারে।

৫. মেকআপ তোলার সময় অতিরিক্ত ঘষাঘষি:Waterproof makeup, mascara বা kajal তুলতে গিয়ে জোরে ঘষলে চোখের চারপাশে irritation হতে পারে। নিয়মিত rubbing ত্বকে প্রদাহ বাড়াতে পারে এবং pigmentation আরও গাঢ় দেখাতে পারে।

মেকআপ তুলতে gentle, fragrance-free remover ব্যবহার করুন এবং cotton pad দিয়ে আলতোভাবে পরিষ্কার করুন। চোখ ঘষার অভ্যাস থাকলে allergy, dry eye বা dermatitis আছে কি না মূল্যায়ন করা প্রয়োজন।

বি:দ্র: মেয়েদের dark circle-এর কারণ সবসময় hormone, anaemia বা প্রসাধনী নয়। অনেকের ক্ষেত্রে family history, thin skin, visible blood vessel, tear trough, eye bag বা বয়সজনিত volume loss-ই প্রধান কারণ। তাই একই cream বা একই treatment সবার জন্য কার্যকর হয় না।

বাচ্চাদের চোখের নিচে কালো দাগ কেন হয়?

শিশুদের ডার্ক সার্কেল সাধারণত নাকের অ্যালার্জি বা নাক বন্ধ থাকা, বংশগত কারণ কিংবা ঘুমের সমস্যা থেকে হয়ে থাকে। বড়দের মতো অস্বাস্থ্যকর জীবনযাপন নয়, শিশুদের ক্ষেত্রে এর পেছনে চিকিৎসাগত বা গঠনগত কারণগুলোই বেশি কাজ করে। কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকলে অবশ্যই শিশু চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এর প্রধান কারণগুলো হলো:

  • অ্যালার্জি ও নাক বন্ধ: শিশুদের ডার্ক সার্কেলের এটি অন্যতম প্রধান একটি কারণ। ধুলাবালি বা ঋতু পরিবর্তনের কারণে নাক বন্ধ থাকলে চোখের নিচের শিরাগুলোতে রক্ত জমে নীলচে-বেগুনি আভা দেখা দেয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ‘অ্যালার্জিক শাইনার্স’ (Allergic Shiners) বলা হয়। এর সাথে প্রায়ই হাঁচি, সর্দি ও চোখ চুলকানোর লক্ষণ থাকে।
  • বড় অ্যাডিনয়েড ও নাক ডাকা (Enlarged Adenoids): নাকের পেছনের দিকে টনসিলের ওপরে ‘অ্যাডিনয়েড’ নামের একটি লিম্ফয়েড গ্রন্থি থাকে। কোনো কারণে এই গ্রন্থি আকারে বড় হয়ে গেলে শিশু রাতে নাক ডাকে, মুখ হা করে ঘুমায় এবং নাক বন্ধ থাকে। দীর্ঘমেয়াদে এই শ্বাসকষ্টের সমস্যার কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।
  • ঘুমের মধ্যে শ্বাসের সমস্যা (Sleep Apnea): কিছু শিশুর ঘুমের সময় সাময়িকভাবে শ্বাস আটকে আটকে যাওয়ার সমস্যা (Obstructive Sleep Apnea) থাকে। এর ফলে তাদের গভীর ঘুম হয় না এবং দিনেরবেলা তারা ক্লান্ত ও অবসাদগ্রস্ত থাকে, যা ডার্ক সার্কেলকে আরও বাড়িয়ে দেয়।
  • আয়রনের ঘাটতি বা রক্তস্বল্পতা (Iron Deficiency): অনেক শিশুই খাবারে বাছবিচার (Fussy eating) করে, যার ফলে তাদের শরীরে আয়রনের ঘাটতি হতে পারে। আয়রন কম থাকলে ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং চোখের নিচের পাতলা ত্বকে রক্তনালিগুলো বেশি স্পষ্টভাবে ফুটে ওঠে।
  • বংশগত প্রভাব ও পাতলা ত্বক (Genetics & Thin Skin): পরিবারে বাবা-মা বা নিকটাত্মীয়দের ডার্ক সার্কেল থাকলে তা জিনগতভাবে শিশুদের মধ্যেও আসতে পারে। বিশেষ করে ফর্সা বা অত্যন্ত পাতলা ত্বকের শিশুদের ক্ষেত্রে এই দাগগুলো একটু বেশি স্পষ্ট দেখায়।
  • ঘুমের অভাব, চোখ ঘষা ও অতিরিক্ত স্ক্রিন টাইম: পর্যাপ্ত ঘুমের অভাব, অ্যালার্জির কারণে বারবার চোখ ঘষা কিংবা দীর্ঘক্ষণ মোবাইল-টেলিভিশনের স্ক্রিনের সামনে সময় কাটানো শিশুদের চোখের নিচের সংবেদনশীল ত্বককে প্রভাবিত করে এবং দাগকে আরও প্রকট করে তোলে।

কখন শিশু চিকিৎসক দেখাবেন: দাগ বেশিদিন থাকলে বা বাড়লে, নাক ডাকা বা ঘুমের মধ্যে শ্বাস থেমে যাওয়ার মতো লক্ষণ থাকলে, শিশু ফ্যাকাশে বা ক্লান্ত থাকলে, কিংবা এক চোখের চারপাশে ফোলা, চোখে ব্যথা বা দৃষ্টিতে সমস্যা হলে। শিশুকে নিজে থেকে কোনো ক্রিম বা ওষুধ দেবেন না।

ছেলেদের চোখের নিচে কালো দাগ কেন হয়?

ছেলেদের ক্ষেত্রে চোখের নিচে কালো দাগ বংশগত কারণ, সরাসরি সূর্যের সংস্পর্শ, অ্যালার্জি, ঘুমের অভাব ও বয়স বৃদ্ধি। তবে অনেক পুরুষের ক্ষেত্রে অনিয়মিত ঘুম, ধূমপান-অ্যালকোহল, দীর্ঘ সময় রোদে কাজ ও সানস্ক্রিন কম ব্যবহারের কারণে দাগ আরো বেশি প্রকট হয়ে উঠে।

১. অপর্যাপ্ত ঘুম ও অনিদ্রা (Lack of Sleep): কর্মব্যস্ততা, রাত জাগা, কিংবা ল্যাপটপ-মোবাইলের স্ক্রিনের সামনে দীর্ঘক্ষণ কাজ করার কারণে পুরুষদের নিয়মিত ঘুমের ব্যাঘাত ঘটে (বর্তমান সময়ে ফ্রিল্যান্সারদের মধ্যে সবচেয়ে বেশি দৃশ্যমান)। পর্যাপ্ত ঘুম না হলে মুখের ত্বক ফ্যাকাশে হয়ে যায়, ফলে চোখের নিচের পাতলা ত্বকের ভেতরের রক্তনালি ও ছায়াগুলো খুব সহজে বাইরে থেকে দৃশ্যমান হয় এবং ডার্ক সার্কেল তৈরি করে। 

২. দীর্ঘস্থায়ী ক্লান্তি ও মানসিক চাপ (Chronic Fatigue & Stress): অফিসের কাজের চাপ, মানসিক উদ্বেগ এবং শারীরিক ক্লান্তির কারণে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এটি রক্তনালিগুলোকে প্রসারিত করে, যার ফলে চোখের নিচের অংশটি কিছুটা বসে যায় এবং সেখানে ক্লান্তি ও কালচে ছায়ার ছাপ পড়ে।

৩. সূর্যের অতিবেগুনি রশ্মি ও মেলানিন (Sun Exposure & Pigmentation): রোদ বা খোলা আকাশের নিচে দীর্ঘসময় কাজ করা বা যাতায়াত করার সময় অনেক পুরুষই সানস্ক্রিন বা সানগ্লাস ব্যবহার করেন না। সূর্যের অতিবেগুনি রশ্মি (UV Rays) চোখের সংবেদনশীল ত্বকে মেলানিনের (রঞ্জক পদার্থ) উৎপাদন বাড়িয়ে দেয়, যার ফলে সেখানে স্থায়ী বা সাময়িক পিগমেন্টেশন বা কালচে ছোপ তৈরি হয়।

৪. ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ (Smoking & Alcohol): ধূমপান শরীরের রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন কমিয়ে দেয় এবং ত্বকের মূল উপাদান কোলাজেন নষ্ট করে। এর ফলে ত্বক দ্রুত বুড়িয়ে যায় ও ফ্যাকাশে দেখায়। পাশাপাশি, অতিরিক্ত অ্যালকোহল শরীরের পানির ভারসাম্য নষ্ট করে ও ঘুমের মান কমিয়ে দেয়, যা সকালে ঘুম থেকে ওঠার পর চোখের নিচে ফোলাভাব ও কালচে দাগ তৈরি করে।

৫. অ্যালার্জি ও বারবার চোখ ঘষা (Allergies & Eye Rubbing): ধুলাবালি, দূষণ বা ঠান্ডার কারণে অনেকেরই অ্যালার্জির সমস্যা থাকে। এর ফলে চোখ চুলকালে বা হাত দিয়ে বারবার চোখ ঘষলে চোখের সংবেদনশীল ত্বকে প্রদাহ তৈরি হয়। দীর্ঘদিন ধরে এমন চললে ত্বকের নিচের ছোট রক্তনালি ফেটে যায় এবং সেখানে কালচে দাগ বসে যায়।

ছেলেদের ডার্ক সার্কেল দূর করতে হলে প্রথমে মূল কারণটি চিহ্নিত করতে হবে। পর্যাপ্ত পানি পান করা, দৈনিক ৭-৮ ঘণ্টা ঘুমানো, রোদে বের হওয়ার সময় সানগ্লাস বা সানস্ক্রিন ব্যবহার করা এবং স্ক্রিন টাইম কিছুটা নিয়ন্ত্রণে রাখা এই সমস্যা কমাতে দারুণ কার্যকরী। আয়রনের ঘাটতি পুরুষদের মধ্যে তুলনামূলক কম দেখা যায়। তাই ফ্যাকাশে ভাব ও ক্লান্তি থাকলে এর পেছনে অন্য কারণ আছে কি না, ডাক্তারকে দিয়ে দেখিয়ে নিন।

কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ হয়?

কিছু ভিটামিনের ঘাটতি যেমন: আয়রন (খনিজ), ভিটামিন বি১২ ও ভিটামিন বি৯ ঘাটতিতে রক্তস্বল্পতা হয়ে ত্বক ফ্যাকাশে দেখায় এবং চোখের নিচের দাগ স্পষ্ট হয়। ভিটামিন সি ও ভিটামিন কে-এর ঘাটতিও ত্বক ও রক্তনালির স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে।

কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ হতে পারে
পুষ্টি উপাদান কী কাজ করে ঘাটতি হলে কী হতে পারে পুষ্টির উৎস
আয়রন (লোহা) রক্তের হিমোগ্লোবিন তৈরি করে রক্তস্বল্পতা, ফ্যাকাশে ত্বক, দুর্বলতা কলিজা, লাল শাক, ডাল, মাংস
ভিটামিন বি১২ লোহিত রক্তকণা তৈরিতে সাহায্য করে রক্তস্বল্পতা, ক্লান্তি, ফ্যাকাশে ভাব মাছ, মাংস, ডিম, দুধ
ফোলেট (ভিটামিন বি৯) নতুন কোষ ও রক্তকণা তৈরি করে রক্তস্বল্পতা, ফ্যাকাশে ভাব সবুজ শাক, ডাল
ভিটামিন সি কোলাজেন তৈরি ও রক্তনালির সুরক্ষায় লাগে ত্বক দুর্বল, সহজে কালশিটে পেয়ারা, আমলকী, কমলা, লেবু
ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে সহজে কালশিটে পড়া সবুজ শাকসবজি

ভিটামিনের ঘাটতি আছে কি না, তা রক্ত পরীক্ষা ছাড়া নিশ্চিত বোঝা যায় না। ঘাটতি না থাকা সত্ত্বেও  অতিরিক্ত ভিটামিন খেলে বিশেষ করে আয়রন বেশি খেলে শরীরের ক্ষতি হতে পারে। তাই নিজে থেকে ট্যাবলেট না খেয়ে আগে চিকিৎসকের পরামর্শ নিন।

ঘুমের অভাবে কি ডার্ক সার্কেল হতে পারে?

হ্যাঁ, ঘুমের অভাবে ডার্ক সার্কেল বেশি স্পষ্ট হতে পারে। তবে ঘুমের অভাবই সব ডার্ক সার্কেলের একমাত্র কারণ নয়, আর বেশি ঘুমালেই সব দাগ চলে যাবে, এমনও নয়।

ঘুম কম হলে মুখের ত্বক ফ্যাকাশে ও নিস্তেজ দেখায়। তখন চোখের নিচের পাতলা ত্বকের ভেতরের রক্তনালি আরও বেশি ফুটে ওঠে। চোখ ফুলেও থাকতে পারে, যার নিচে ছায়া পড়ে। ফলে নীলচে-কালচে ভাব বেড়ে যায়।

পর্যাপ্ত ঘুম হলে চোখের নিচে কালো দাগের দৃশ্যমানতা কমে আসে, বিশেষ করে রক্তনালিজনিত কারণের জন্য যে কালো দাগ দেখা দেয়। কিন্তু বংশগত বা ত্বকে মেলানিন জমে থাকা দাগ কেবল ঘুম ও পর্যাপ্ত পানি খাওয়াতে সমাধান পাওয়া যায় না। প্রাপ্তবয়স্কদের সাধারণত অন্তত ৭ ঘণ্টা ঘুম দরকার। ঘুম ঠিক হওয়ার পরও দাগ থেকে গেলে অন্য কারণ খুঁজে দেখা উচিত। বিস্তারিত: ঘুমের অভাব ও ডার্ক সার্কেল।

চোখের নিচে গর্ত কেন হয়?

চোখের নিচে গর্ত মূলত বয়স, বংশগত মুখের গড়ন বা ওজন কমে যাওয়ার কারণে হয়। তখন সেখানকার চর্বি ও কোলাজেন কমে অংশটি বসে যায়। গর্তে ছায়া পড়ে বলে সেটি কালো দাগের মতো দেখায়।

চোখের নিচে গর্ত কেন হয়
  • বয়স: বয়স বাড়লে চোখের নিচের চর্বি ও কোলাজেন কমে। চোখের চারপাশের হাড়ের কাঠামোও ধীরে ধীরে কিছুটা বদলায়। এতে খাঁজ ও গর্ত গভীর হয়।
  • বংশগত গড়ন: কারও কারও চোখের নিচের গড়নই স্বভাবত খাঁজযুক্ত। অল্প বয়স থেকেই এটি দেখা যেতে পারে।
  • দ্রুত ওজন কমে যাওয়া: মুখের চর্বি কমলে চোখের নিচও বসে যায়।
  • সাময়িক কারণ: ঘুমের অভাব বা পানির ঘাটতিতে চোখ সাময়িকভাবে বসা দেখাতে পারে। ঘুম ও পানি ঠিক হলে এটি ঠিক হয়ে যেতে পারে।
  • ধূমপান ও রোদ: এগুলো ত্বককে দ্রুত বুড়িয়ে দেয় এবং কোলাজেন নষ্ট করে।
  • দীর্ঘ অসুস্থতা বা অপুষ্টি: শরীর ক্ষয়ে গেলে মুখের চর্বিও কমে যায়।

গর্ত অনেকদিন থাকলে বা হঠাৎ বেড়ে গেলে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। গর্ত ভরাটের চিকিৎসা আছে, যা নিচে সংক্ষেপে বলা হয়েছে।

চোখের কালো দাগের নির্ণয় (কীভাবে বোঝা যায়)

চর্মরোগ বিশেষজ্ঞ সাধারণত আপনার কথা শুনে এবং ভালো আলোয় চোখের নিচের ত্বক দেখেই দাগের ধরন বুঝে নেন। প্রয়োজন হলে কিছু অতিরিক্ত পরীক্ষা করা হয়।

  1. ইতিহাস জানা: দাগ কবে থেকে শুরু, পরিবারে কারও আছে কি না, অ্যালার্জি বা নাক বন্ধের সমস্যা, ঘুমের ধরন, ওষুধ ও প্রসাধনী ব্যবহার, এসব প্রশ্ন করা হয়।
  2. সরাসরি পরীক্ষা: ত্বক আলতো টেনে এবং আলোর কোণ বদলে দেখা হয়। এতে বোঝা যায় দাগটি রঙের (পিগমেন্টেড), রক্তনালির (ভাসকুলার), নাকি ছায়ার (স্ট্রাকচারাল)।
  3. বিশেষ আলো বা যন্ত্রে পরীক্ষা: কিছু ক্ষেত্রে বিশেষ আলো (উড’স ল্যাম্প) বা ডার্মোস্কোপি ব্যবহার করা হয়। এতে রং ত্বকের কোন স্তরে জমে আছে, তা বোঝা সহজ হয়।
  4. রক্ত পরীক্ষা: ফ্যাকাশে ভাব, দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি থাকলে রক্তস্বল্পতা ও ভিটামিনের ঘাটতি দেখতে রক্ত পরীক্ষা করা হতে পারে।
  5. অ্যালার্জি বা চোখ পরীক্ষা: অ্যালার্জি, একজিমা বা চোখের পাতার প্রদাহ সন্দেহ হলে সেগুলোর জন্য আলাদা মূল্যায়ন লাগতে পারে।

চোখের নিচে কালোর দাগের সঠিক কারণ নির্ণয়ের জন্য নিম্নেক্ত টেবিলে আপনার তথ্যসমূহ প্রদান করুন:

কখন ডাক্তার দেখাবেন?

  • কয়েক দিন বা সপ্তাহের মধ্যে হঠাৎ দাগ খুব গাঢ় হয়ে গেলে
  • দাগ শুধু এক চোখে বা খুব অসমান হলে
  • সঙ্গে ফোলা, চুলকানি, লালচে ভাব, চোখে ব্যথা বা দৃষ্টিতে সমস্যা থাকলে
  • ফ্যাকাশে ভাব, অস্বাভাবিক ক্লান্তি বা শ্বাসকষ্ট থাকলে
  • শিশুর ক্ষেত্রে নাক ডাকা, মুখ হা করে ঘুমানো বা ঘুমে শ্বাস থেমে যাওয়ার লক্ষণ থাকলে
  • নিয়ম মেনে যত্ন নিয়েও কয়েক মাসে কোনো পরিবর্তন না এলে

চোখের চারপাশের কালো দাগের চিকিৎসা (সংক্ষিপ্ত আলোচনা)

চিকিৎসা নির্ভর করে দাগের ধরনের ওপর। রঙের দাগে ত্বক উজ্জ্বলকারী ক্রিম ও মৃদু কেমিক্যাল পিল, রক্তনালির ক্ষেত্রে কারণ নিয়ন্ত্রণ ও কিছু লেজার, আর খাঁজ-গর্তের ক্ষেত্রে ফিলার বা কোলাজেন বাড়ানোর পদ্ধতি কাজে আসে।

দাগের ধরন চিকিৎসা পদ্ধতি
পিগমেন্টেড (বাদামি) সানস্ক্রিন, ডাক্তারের নির্ধারিত ব্রাইটেনিং ক্রিম, মৃদু কেমিক্যাল পিল, নির্দিষ্ট ধরনের লেজার
ভাসকুলার (নীলচে) অ্যালার্জি ও ঘুমের সমস্যা সামলানো, রক্তনালিকে লক্ষ্য করে লেজার বা আলো-ভিত্তিক চিকিৎসা
স্ট্রাকচারাল (ছায়া/গর্ত) টিয়ার ট্রফে ফিলার, কোলাজেন বাড়াতে পিআরপি বা মাইক্রোনিডলিং, কিছু ক্ষেত্রে সার্জারি
মিক্সড একাধিক পদ্ধতির সমন্বয়

চিকিৎসার পদ্ধতি ও ফলাফল ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে এবং সাধারণত একাধিক সেশন ও কয়েক মাস লাগে। গাঢ় ত্বকে কিছু লেজার ও পিলের পর নতুন কালচে দাগ পড়ার ঝুঁকি থাকে, তাই অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া জরুরি। কোন পদ্ধতি আপনার জন্য উপযুক্ত, তা আগে দাগের ধরন ও কারণ জেনে ঠিক করতে হয়।

ঢাকার কাকরাইলে-এ অবস্থিত SUO XI Hospital (Skin Care) কেমিক্যাল পিল, পিআরপি থেরাপি, লেজার / ফিলার এর সাহায্যে চোখের কালো দাগের চিকিৎসা করা হয়। বিস্তারিত জানুন: চোখের নিচের কালো দাগের চিকিৎসা।

উপসংহার

চোখের নিচে কালো দাগ হওয়ার পেছনে একটি কারণ নয়, সাধারণত কয়েকটি কারণ একসঙ্গে কাজ করে। কখনো ত্বকের রং বেশি, কখনো পাতলা ত্বকের নিচের রক্তনালি, কখনো আবার চোখের নিচের খাঁজের ছায়া এর জন্য দায়ী। ঘুমের অভাব, অ্যালার্জি, রোদ ও বয়স এই দাগকে আরও স্পষ্ট করে। তাই দাগ কমানোর প্রথম ধাপ হলো কারণ ও ধরন চেনা।

জীবনযাপনের পরিবর্তনে অনেকের দাগ কিছুটা কমে। কিন্তু বংশগত, পিগমেন্টেশনজনিত বা খাঁজের ছায়ার দাগ সাধারণত ঘরোয়া উপায়ে সারে না। নিজে নিজে নানা টোটকা বা ক্রিম পরীক্ষা করার আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে সঠিক নির্ণয় করিয়ে নিন। সঠিক নির্ণয় হলে চিকিৎসাও সঠিক পথে চলে।

চোখের নিচে কালো দাগ কমছে না? কালো দাগটি কোন ধরনের, এটা কি পিগমেন্টেশনজনিত কারণ নাকি অন্য কিছু? চিকিৎসা শুরু করার পূর্বে তার প্রকৃত কারণ সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সম্পূর্ণ ফ্রি ডাক্তার কনসালটেশনের জন্য যোগাযোগ করুন।

চোখের নিচে কালো দাগ কেন হয়- সম্পর্কিত প্রশ্নাবলী

  1. চোখের নিচের কালো দাগের কারণ কী?

    চোখের নিচের কালো দাগের প্রধান কারণগুলো হলো  ঘুমের অভাব বা ক্লান্তি, বার্ধক্যজনিত কারণে ভলিউম বা চর্বি কমে যাওয়া, পাতলা ত্বক ও দৃশ্যমান রক্তনালি, বংশগত কারণ, অ্যালার্জিজনিত সমস্যা।

  2. ঘুমের অভাবে কি ডার্ক সার্কেল হতে পারে?

    হ্যাঁ, ঘুমের অভাবে নিশ্চিতভাবে ডার্ক সার্কেল হতে পারে। পর্যাপ্ত ঘুম না হলে মুখের ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং চোখের নিচের রক্তনালিগুলো প্রসারিত হয়ে ছায়া ফেলে, যা কালচে দাগের সৃষ্টি করে।

  3. চোখের নিচের কালো দাগ কি ভিটামিনের অভাবের লক্ষণ?

    হ্যাঁ, এটি নির্দিষ্ট কিছু ভিটামিন ও খনিজের অভাবের লক্ষণ হতে পারে। বিশেষ করে শরীরে ভিটামিন বি-১২, ভিটামিন সি, ভিটামিন কে এবং আয়রনের ঘাটতি থাকলে ত্বক ফ্যাকাশে হয়ে যায় এবং ডার্ক সার্কেল আরও প্রকট হয়ে ওঠে।

  4. প্রাকৃতিক উপায়ে চোখের নিচের কালো দাগ কীভাবে দূর করা যায়?

    নিয়মিত পর্যাপ্ত পানি পান, চোখের নিচে ঠান্ডা টি-ব্যাগের ব্যবহার, শসার টুকরো বা ঠান্ডা আলুর রস লাগানো এবং অ্যালোভেরা জেল ম্যাসাজ করার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে ডার্ক সার্কেলের প্রদাহ ও ফোলাভাব কিছুটা কমানো সম্ভব।

  5. চোখের নিচের কালো দাগ কি বংশগত?

    হ্যাঁ, চোখের নিচের কালো দাগ অনেক সময় বংশগত বা জিনগত হতে পারে। পরিবারে বাবা-মা বা নিকটাত্মীয়দের এই সমস্যা থাকলে জিনগত কারণে চোখের নিচের ত্বক জন্মগতভাবে পাতলা বা পিগমেন্টেড হতে পারে।

  6. অ্যালার্জির কারণে কি চোখের নিচের কালো দাগ হতে পারে?

    হ্যাঁ, অ্যালার্জির কারণে চোখের নিচে কালো দাগ হতে পারে। নাকের অ্যালার্জি (Allergic Rhinitis) বা প্রসাধনীজনিত কন্টাক্ট ডার্মাটাইটিসের কারণে চোখের নিচের শিরায় রক্ত জমে নীলচে-বেগুনি আভা তৈরি হয়, যাকে ‘অ্যালার্জিক শাইনার্স’ বলে।

  7. চোখের নিচের কালো দাগ দূর করার জন্য কোন ক্রিম ভালো?

    চোখের নিচের দাগ দূর করার জন্য রেটিনল (Retinol), ভিটামিন সি, হায়ালুরোনিক অ্যাসিড, কোজিক অ্যাসিড বা ক্যাফেইন সমৃদ্ধ আই-ক্রিমগুলো চিকিৎসকদের মতে সবচেয়ে ভালো ও কার্যকর। তবে ব্যবহারের আগে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

  8. কোন ভিটামিনের অভাবে চোখের নিচে কালো দাগ হয়?

    মূলত ভিটামিন বি-১২, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন কে-এর ঘাটতির পাশাপাশি আয়রনের (অ্যানিমিয়া) অভাবের কারণে চোখের নিচে কালচে ভাব বা ডার্ক সার্কেল দেখা দিতে পারে।

Search

Recent Post

চোখের নিচে কালো দাগ কেন হয়? কালো দাগের ১০টি কারণ,...

BOTOX Vs FILLERS: Which one should you choose? Aging is...

শীতে শুষ্ক ও রুক্ষ ত্বকের যত্নে ১৫টি কার্যকর উপায় শীত...

চুল পড়া দূর করার ঘরোয়া উপায় এর মধ্যে উল্লেখযোগ হলো-...

মাথার চুল পড়ার কারণ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত...

Our Treatments