চুল পড়া দূর করার ঘরোয়া উপায়: কোনটি কতটা কার্যকর ও কীভাবে ব্যবহার করবেন

চুল পড়া কমানোর খাবার

এছাড়াও, চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে আমলকি, নিম পাতা, রোজমেরি তেল, মেথি, অ্যালোভেরা বা ডিমের মাস্ক, গ্রিন টি, জবা ফুল, তুলসী হেয়ার প্যাক, আমলকি ও লেবুর রসের ব্যবহার এর প্রচলন রয়েছে (গবেষণালদ্ধ প্রমাণ সীমিত)।  কিছু স্বাস্থ্যকর ঘরোয়া অভ্যাস চুলের ক্ষতি ও ভেঙে যাওয়া কমাতে সাহায্য করতে পারে বটে, তবে চুল পড়ার কারণগুলোর মধ্যে যদি  বংশগত সমস্যা, হরমোনের পরিবর্তন, পুষ্টির ঘাটতি, scalp infection কিংবা মাথার ত্বকের অনান্য সমস্যা থাকলে সেক্ষেত্রে ঘরোয়া উপায় সহায়ক নাও হতে পারে। 

হঠাৎ অতিরিক্ত চুল পড়া, মাথার সিঁথি চওড়া হওয়া, গোল গোল টাকের দাগ, scalp itching বা scaling দেখা দিলে; এই অবস্থায় একজন চুল পড়া বিশেষজ্ঞ ডাক্তারের বিশেষ পরামর্শে চুল পড়ার কারণ অনুসারে, চুল পড়ার আধুনিক চিকিৎসার মধ্যে অন্যতম পিআরপি থেরাপি– pattern hair loss-এর ক্ষেত্রে, এবং স্থিতিশীল pattern hair loss এর ক্ষেত্রে সার্জিক্যাল পদ্ধতি হেয়ার ট্রান্সপ্লান্ট চিকিৎসাকে বিবেচনা করা যেতে পারে (ডাক্তারি পরামর্শ সাপেক্ষে)। 

তাহলে বিস্তারিত জেনে নিন- চুল পড়া দূর করার জন্য জন্য কোন ঘরোয়া উপায়গুলো অনুসরণ করবেন এবং কখন সতর্ক হবেন ও চুল পড়া বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন

১. চুল পড়া কমানোর খাবার

চুল পড়া কমানোর জন্য জাদুকরী খাবার না থাকলেও আয়রন, জিঙ্ক, প্রোটিন ও অনান্য প্রয়োজনীয় পুষ্টি ঘাটতি পূরণের মাধ্যমে চুল পড়া কমাতে সহায়ক।

পুষ্টিউৎস
প্রোটিনডিম, মাছ, মুরগি, ডাল, ছোলা, দুধ ও দই,
আয়রনপরিমিত কলিজা, লাল মাংস, মাছ, ডাল, ছোলা, শিমের বীজ, কচুশাক ও পালংশাক
ভিটামিন ডিতৈলাক্ত মাছ, ডিমের কুসুম, ফর্টিফায়েড খাবার। এছাড়াও, রোদ থেকেও ভিটামিন ডি পাওয়া যায়
জিংকমাছ ও সামুদ্রিক খাবার, মুরগির মাংস, ডিম, দুধ ও দই, ডাল, ছোলা, শিম, সয়াবিন, কুমড়ার বীজ, তিল, কাজুবাদাম ও whole-grain খাবার; চুলের স্বাভাবিক বৃদ্ধি ও সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হতে পারে। 
ভিটামিন সিপেয়ারা, আমলকী, কমলা, লেবু

ঘাটতি আছে কি না বুঝবেন কীভাবে? চুল পড়া কয়েক মাস ধরে চললে ডাক্তারের পরামর্শ অনুসারে সিবিসি, সিরাম ফেরিটিন, ভিটামিন ডি ও থাইরয়েড (TSH) টেস্ট করিয়ে নিন। টেস্ট করার আগেই নিজে থেকে কোন ধরণের আয়রন বা মাল্টিভিটামিন শুরু করা উচিৎ নয়। ভিটামমিন ডি সমৃদ্ধ কোন ধরণের ডিম খেতে হবে তা জানতে এই গাইডটি পড়ুন:

01. চুলের পুষ্টি যোগাতে কোন কোন খাবার খেতে হবে বিস্তারিত জানুন

02. ভিটামিন ডি ও ওমেগা-৩ সমৃদ্ধ ডিমের উপকারিতা ও গুণাগুন

02. হেভিমেটাল বিহীন মুরগির ডিমের উপকারিতা

২. চুল পড়া কমাতে লাইফস্টাইল এর ভূমিকা 

মানসিক চাপ নিয়ন্ত্রণ (Stress Management)

অতিরিক্ত মানসিক চাপ (Stress) চুল পড়ার অন্যতম বড় একটি কারণ। দীর্ঘদিনের মানসিক চাপ কিছু মানুষের temporary hair shedding বাড়াতে পারে, যা অনেক সময় কয়েক মাস পরে বোঝা যায়। অতিরিক্ত দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণে চুল ‘টেলোজেন ইফিউভিয়াম’ (Telogen Effluvium) নামক পর্যায়ে চলে যায়, ফলে হঠাৎ করে প্রচুর চুল ঝরে পড়ে।

  • নিয়মিত ঘুম, যোগব্যায়াম, মেডিটেশন বা হাঁটা, শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা পছন্দের কোন কাজ করা এবং সুষম খাবার stress-related hair fall কমাতে সহায়ক হতে পারে। তবে চুল পড়া হঠাৎ বেড়ে গেলে বা দীর্ঘদিন চললে কারণ নির্ণয়ের জন্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

জানুন: মানসিক চাপ কমানোর ১৫টি উপায় এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে কি কি সমস্যার সৃষ্টি হয়।

পর্যাপ্ত ঘুম (Quality Sleep)


ভালো ঘুম একা চুল পড়া বন্ধ করে না, তবে ঘুমের ঘাটতি মানসিক চাপ ও শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়- যা কিছু ক্ষেত্রে hair shedding-এর সঙ্গে সম্পর্কিত। প্রতিদিন একই সময়ে অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমালে শরীরের টিস্যু মেরামত ও নতুন চুল গজানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

রাতে screen time ও caffeine কমানো এবং নিয়মিত sleep routine বজায় রাখা সহায়ক হতে পারে। দীর্ঘদিন insomnia, অতিরিক্ত ক্লান্তি বা hair fall বাড়তে থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

সঠিক হেয়ার কেয়ার রুটিন অনুসরণ করা (Hair Hygiene & Care)

  • চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখা: অতিরিক্ত তেল, ঘাম, flakes বা product buildup স্ক্যাল্পকে অস্বস্তিকর করতে পারে। স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী মৃদু শ্যাম্পু ব্যবহার করুন।
  • কন্ডিশনার ব্যবহার: শ্যাম্পু ব্যবহারের পর conditioner ব্যবহার করলে চুল নরম থাকে এবং breakage কমে।
  • ভেজা চুলে সতর্কতা: ভেজা চুলে জোরে আঁচড়ানো বা তোয়ালে দিয়ে ঘষাঘষি করবেন না।
  • Heat ও chemical কমানো: Hair dryer, straightener, rebonding ও frequent colouring চুল দুর্বল করতে পারে।

চুল পড়া কমানোর শ্যাম্পু

শ্যাম্পু সরাসরি নতুন চুল গজায় না বা বংশগত hair loss কমায় না। তবে সঠিক ingredient-সমৃদ্ধ shampoo স্ক্যাল্প পরিষ্কার রাখা, dandruff নিয়ন্ত্রণ করা এবং চুল ভেঙে যাওয়া কমাতে সহায়ক হতে পারে। তাই চুল পড়া কমানোর শ্যাম্পু নির্বাচনের সময় নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল করবেন:

স্ক্যাল্প বা চুলের অবস্থাকোন উপাদান দেখবেনকীভাবে সাহায্য করে
Dry বা sensitive scalpFragrance-free, alcohol-free, gentle cleansing formulaIrritation ও অতিরিক্ত dryness কমাতে সহায়ক
খুশকি, ফ্লেকস বা চুলকানি থাকলেKetoconazole, Selenium Sulfide, বা Salicylic Acid সমৃদ্ধ শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এগুলো খুশকি ও ফাঙ্গাল ইনফেকশন নিয়ন্ত্রণে সহায়ক।
Oily scalp ও product buildupGentle cleansing agent; প্রয়োজনে salicylic acidঅতিরিক্ত তেল এবং প্রডাক্ট বিল্ড-আপ পরিষ্কার করতে
Dry, brittle বা breakage-prone hairGlycerin, panthenol বা conditioning ingredients-সহ shampoo এবং moisturising conditionerHair shaft নরম রাখতে ও breakage কমাতে সহায়ক

Medicated anti-dandruff shampoo কতবার ব্যবহার করবেন, তা product label বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করুন। Shampoo ব্যবহারে জ্বালা, redness বা চুলকানি বাড়লে ব্যবহার বন্ধ করুন।

চুল পড়া কমানোর শ্যাম্পু: Gaultia Anti Hair Loss and Firming Shampoo with Conditioner
খুশকির সমস্যায় ভুগছেন? পড়ুন বিস্তারিত খুশকি দূর করার শ্যাম্পু বিষয়ে: Anti Dandruff Smoothing Shampoo

ঘরে বসে চুলের যত্ন নেওয়ার সঠিক নিয়ম

চুল ভালো রাখতে এবং চুল পড়া কমাতে দৈনন্দিন কিছু ছোট অভ্যাস মেনে চলা জরুরি:

  • নিয়মিত তেল ম্যাসাজ: মাথার ত্বকে নিয়মিত তেল ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুলের গোড়া মজবুত হয়।
  • শ্যাম্পুর পর কন্ডিশনার: শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলে চুলের আর্দ্রতা ও কোমলতা বজায় থাকে।
  • ভেজা চুল না আঁচড়ানো: চুল ভেজা অবস্থায় সবচেয়ে দুর্বল থাকে, তাই এ সময় চুল আঁচড়ানো বা টানাটানি থেকে বিরত থাকুন।
  • ঘাম বা ধুলোবালিতে চুল না ধোয়া: চুলে অতিরিক্ত ঘাম বা ধুলোবালি জমলে তা শুকিয়ে যাওয়ার পর পরিষ্কার করুন, ক্লান্ত অবস্থায় নয়।
  • রাসায়নিক ও হিট থেকে দূরে থাকা: অতিরিক্ত কেমিক্যালযুক্ত রং বা হেয়ার ড্রায়ার ও স্ট্রেটনারের মতো হিট স্টাইলিং এড়িয়ে চলুন।
  • ধীরে ও প্রশস্ত চিরুনি ব্যবহার: নরম ব্রিসল ব্রাশ বা প্রশস্ত দাঁতের চিরুনি দিয়ে ধীরে ধীরে চুল আঁচড়ান।
  • পেপটাইড সিরাম ব্যবহার: চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখতে পেপটাইড সিরাম ব্যবহার করতে পারেন।
  • টাইট রাবার ব্যান্ড ব্যবহার না করা: খুব আঁটসাঁট রাবার ব্যান্ড দিয়ে চুল বাঁধলে গোড়া দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।

Read in English: How To Stop Hair Loss and Regrow Hair Naturally?
If you are tired of home remedies that does not work for hair loss, read the guide on- Effective Hair Loss Treatment with PRP Therapy.

৫. ধূমপান ও ক্ষতিকর অভ্যাস ত্যাগ (Avoiding Harmful Habits)

ধূমপানের সঙ্গে androgenetic hair loss বা pattern hair loss-এর সম্পর্ক পাওয়া গেছে। এটি শরীরে প্রদাহ ও oxidative stress বাড়িয়ে চুলের সামগ্রিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। 

  • ধূমপান এবং অতিরিক্ত ক্যাফেইন বা অ্যালকোহল গ্রহণ মাথার ত্বকে রক্ত সঞ্চালন কমিয়ে দেয়, যা চুলের ফলিকলে পুষ্টি পৌঁছাতে বাধা দেয়। এসব অভ্যাস চুলকে দুর্বল করে তোলে।

৬. স্বাস্থ্য পরীক্ষা ও হরমোনের ভারসাম্য (Health Checkups & Hormones)

কখনও কখনও থাইরয়েড সমস্যা, রক্ত স্বল্পতা (অ্যানিমিয়া), পিসিওএস (PCOS), দ্রুত ওজন পরিবর্তন, বা অন্য কোনো শারীরিক জটিলতার কারণেও অতিরিক্ত চুল পড়তে পারে। তবে সব ধরনের hair fall-এর জন্য একই পরীক্ষা প্রয়োজন হয় না। হঠাৎ বেশি চুল পড়া, সিঁথি চওড়া হওয়া, অনিয়মিত মাসিক, ক্লান্তি, ওজন পরিবর্তন বা scalp-এর অন্য উপসর্গ থাকলে একজন চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজন অনুযায়ী তিনি রক্তের পরীক্ষা বা hormone assessment-এর পরামর্শ দিতে পারেন।

৩. স্ক্যাল্প ম্যাসাজ ও তেলের ব্যবহার

কীভাবে করবেন

  • দুই হাতের আঙুলের ডগা (নখ নয়) স্ক্যাল্পে রেখে ছোট বৃত্তাকার চাপ দিন, যাতে নিচের ত্বক সামান্য নড়ে। ঘষা বা আঁচড় নয়।
  • কপালের পাশ ও কানের ওপর থেকে শুরু করে তালু ও ঘাড়ের দিকে যান।
  • দিনে একবার ৪–৫ মিনিট, ধারাবাহিকভাবে কয়েক মাস।
Scalp Massage for Hair Regrowth

২০১৬ সালে Eplasty জার্নালে প্রকাশিত গবেষণায় নয়জন সুস্থ পুরুষ ২৪ সপ্তাহ ধরে প্রতিদিন চার মিনিট করে নির্দিষ্ট পদ্ধতিতে স্ক্যাল্প ম্যাসাজ করেন। শেষে চুলের গড় পুরুত্ব ০.০৮৫ মিমি থেকে বেড়ে ০.০৯২ মিমি হয়েছে। তবে এটা প্রমাণিত যে, ম্যাসাজের টান হেয়ার ফলিকলের নিচের ডার্মাল প্যাপিলা কোষে যান্ত্রিক চাপ দেয়, যা কোষের জিন-কার্যক্রম বদলাতে পারে। 

স্ক্যাল্পে ঘা, ফোসকা, পুঁজ বা তীব্র প্রদাহ থাকলে ম্যাসাজ করা থেকে বিরত থাকা ভালো।

নারকেল তেল (শ্যাম্পুর আগে)

নারকেল তেল নতুন চুল গজায় না, তবে শ্যাম্পুর আগে লাগালে ধোয়া ও আঁচড়ানোর সময় চুলের ক্ষয় কমাতে সাহায্য করে।

নারকেল তেল ব্যবহারে নতুন চুল গজায় না, তবে শ্যাম্পু ও আঁচড়ানোর সময় চুলের শ্যাফটের প্রোটিন ক্ষয় ও ভাঙন কমাতে সাহায্য করতে পারে। ২০০৩ সালে Journal of Cosmetic Science- এ প্রমাণিত নারকেল তেলই একমাত্র তেল, যা শ্যাম্পুর আগে ও পরে ব্যবহারে চুলের প্রোটিন ক্ষয় উল্লেখযোগ্যভাবে কমিয়েছে।তবে এটি বংশগত বা হরমোনজনিত চুল পড়ার চিকিৎসা নয়।

কীভাবে করবেন

  • ১–২ টেবিল চামচ হালকা কুসুম গরম (গরম নয়) নারকেল তেল স্ক্যাল্প ও চুলের দৈর্ঘ্যে লাগান।
  • ৫–১০ মিনিট আলতো ম্যাসাজ করে ৩০–৬০ মিনিট রাখুন, তারপর মৃদু শ্যাম্পুতে ধুয়ে নিন।
  • সপ্তাহে ১–২ বার যথেষ্ট।

স্ক্যাল্প খুব তৈলাক্ত হলে বা খুশকি থাকলে তেল বেশিক্ষণ বা সারারাত রাখলে খুশকি বাড়তে পারে।

রোজমেরি তেল (ক্যারিয়ার অয়েলে মিশিয়ে)

রোজমেরি এসেনশিয়াল অয়েল বংশগত চুল পড়ার ক্ষেত্রে কিছু মানুষের জন্য সহায়ক হতে পারে, তবে এর প্রমাণ এখনো সীমিত। ২০১৫ সালের SKINmed-এ প্রকাশিত একটি ছোট গবেষণায় ১০০ জন পুরুষের মধ্যে ছয় মাসে রোজমেরি তেল ও ২% মিনক্সিডিলদুই দলেই চুলের সংখ্যা বেড়েছিল; দুই দলের ফলাফলে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি। তবে  মিনক্সিডিল বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়।

কীভাবে করবেন

  • ১ টেবিল চামচ নারকেল, জোজোবা বা বাদাম তেলে ৩–৫ ফোঁটা রোজমেরি এসেনশিয়াল অয়েল মেশান। কখনো অপাতলা তেল সরাসরি লাগাবেন না।
  • আগে কানের পেছনে বা কনুইয়ের ভেতরে অল্প লাগিয়ে ২৪ ঘণ্টা অপেক্ষা করুন (প্যাচ টেস্ট)।
  • সমস্যা না হলে স্ক্যাল্পে ম্যাসাজ করে ৩০–৬০ মিনিট রেখে ধুয়ে ফেলুন; সপ্তাহে ২–৩ বার।

গর্ভবতী, স্তন্যদানকারী মা, শিশু বা খিঁচুনির ইতিহাস থাকলে আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। চোখে লাগলে প্রচুর পানিতে ধুয়ে নিন। জ্বালা, লালচে ভাব বা র‍্যাশ হলে সঙ্গে সঙ্গে বন্ধ করুন।

চুল পড়া দূর করার ঘরোয়া উপায়

৪. চুল পড়া কমানোর ৫টি প্রাকৃতিক উপায়

প্রাকৃতিক উপায়ে চুল পড়া কমাতে ও চুলের যত্নে মেথি, নিম পাতা, আমলকি, জবা ফুল ও গ্রিন টি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে যেখানে বিভিন্ন উদ্ভিজ্জ যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এগুলো চুলের কন্ডিশনিং এবং মাথার ত্বকের যত্নে ভূমিকা রাখতে সহায়ক। তবে এসব উপাদান সরাসরি চুল পড়া বন্ধ করে বা নতুন চুল গজায়, এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ না থাকলে অত্যন্ত সহায়ক।

১. চুলের যত্নে নিমপাতার ব্যবহার

প্রাচীনকাল থেকেই চুলের যত্ন ও বৃদ্ধিতে নিম পাতার ব্যবহার অত্যন্ত জনপ্রিয়। নিম পাতায় রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্যাটি অ্যাসিড এবং শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল (অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল) উপাদান।

নারকেল তেল বা অন্য কোনো উপযুক্ত তেলের সাথে নিম পাতার রস মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়, যা নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ফাঙ্গাল গুণাবলী মাথার ত্বকের ফুসকুড়ি, খুশকি, উকুনের উপদ্রব এবং শুষ্কতার মতো নানা সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী।

নিয়মিত ভেষজ উপায়ে নিম পাতার ব্যবহারে মাথার ত্বক সুস্থ থাকে, চুল পড়া কমে যায় এবং চুল হয়ে ওঠে ঝলমলে ও খুশকি মুক্ত।

  • যেভাবে তৈরি করবেন: ১ মুঠো তাজা নিম পাতা বেটে পেস্ট বানিয়ে এর সাথে ১ চামচ নারকেল তেল বা মধু মিশিয়ে নিন। অথবা, ৮-১০টি নিম পাতা পানিতে ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে পানিটা আলাদা করে নিন।
  • যেভাবে ব্যবহার করবেন: পেস্টটি মাথার ত্বকে ও চুলের গোড়ায় লাগিয়ে ৩০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। আর ফোটানো পানির ক্ষেত্রে, শ্যাম্পু করার পর শেষ ধাপে ওই পানি দিয়ে চুল ধুয়ে নিতে পারেন।
  • কতবার ব্যবহার করবেন: সপ্তাহে ১ থেকে ২ বার। প্রথমে অল্প জায়গায় পরীক্ষা করুন। নিমে অ্যালার্জি বা জ্বালাপোড়া হলে ব্যবহার বন্ধ করুন।

২. চুলের যত্নে মেথির ব্যবহার

মেথিতে থাকা প্রোটিন, মিউসিলেজ, ভিটামিন সি, আয়রন ও পটাশিয়াম চুলকে সাময়িকভাবে নরম, মসৃণ ও জটমুক্ত রাখতে সাহায্য করে। এসকল উপাদানগুলো স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ানোর মাধ্যমে চুলের বৃদ্ধি ঘটায় ও অকালপক্কতা রোধ করতে সাহায্য করে এবং চুলকে মসৃণ এবং ঘন করে তোলে।

চুল পড়া রোধে মেথি যেভাবে ব্যবহার করবেন::

  • তৈরি করার নিয়ম: ২ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে নরম হওয়া মেথি ভালো করে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন।
  • ব্যবহার করার নিয়ম: পেস্টটি মাথার ত্বকে (স্ক্যাল্প) ও চুলের দৈর্ঘ্যে ভালোভাবে লাগিয়ে নিন। ১৫–২০ মিনিট রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
  • কতবার ব্যবহার করবেন: সপ্তাহে ১ বার। ডালজাতীয় খাবারে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে প্যাচ টেস্ট (Patch Test) করে নিন।

৩. চুলের যত্নে পেঁয়াজের রস

পেঁয়াজে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা মাথার ত্বকের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে চুল পড়া কমাতে সাহায্য করে। এতে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিকলকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে চুলকে আরও লম্বা ও মাথার ত্বক সুস্থ  রাখতে সহায়তা করে। এছাড়াও, পেঁয়াজের সালফার যৌগ স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ায়, প্রদাহ কমায় এবং কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, যা স্বাস্থ্যকর চুল বৃদ্ধির জন্য অপরিহার্য।

২০০২ সালে Journal of Dermatology-তে প্রকাশিত গবেষণায় (Sharquie ও Al-Obaidi) গোল টাকে (Alopecia Areata) আক্রান্ত ৩৮ জনকে দুই দলে ভাগ করা হয়: ২৩ জন কাঁচা পেঁয়াজের রস এবং ১৫ জন সাধারণ পানি লাগান, দিনে দুবার, দুই মাস ধরে। ছয় সপ্তাহে পেঁয়াজের রস ব্যবহারকারীদের ২৩ জনের মধ্যে ২০ জনের (প্রায় ৮৭%) চুল গজাতে দেখা গেছে; পানি ব্যবহারকারীদের ১৫ জনের মধ্যে আট সপ্তাহে ২ জনের (১৩%)।  তবে এটি সকল ধরণের চুল পড়ার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।

কীভাবে করবেন

  • একটি মাঝারি পেঁয়াজ কুচি বা ব্লেন্ড করে পাতলা কাপড় বা ছাঁকনিতে ছেঁকে রস নিন।
  • তুলা দিয়ে মাথার ত্বকে (স্ক্যাল্পে) বা আক্রান্ত জায়গায় লাগিয়ে ১৫–৩০ মিনিট রাখুন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন।
  • গবেষণায় দিনে দুবার ব্যবহার হয়েছিল, কিন্তু ঘরে ঘন ঘন লাগালে জ্বালা বাড়তে পারে; তাই সপ্তাহে ২–৩ বার থেকে শুরু করুন।

সতর্কতা: পেঁয়াজের রস মাথার ত্বকে তীব্র জ্বালাপোড়া বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই ব্যবহারের আগে অবশ্যই ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট (Patch Test) করে নিন। পেঁয়াজের রস ব্যবহারে কোনো অস্বস্তি, লালচে ভাব বা জ্বালাপোড়া হলে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত বা হঠাৎ গোল গোল টাক পড়ার সমস্যা দেখা দিলে ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৪. চুল পড়া রোধে জবা ফুল, আমলকী, ও গ্রিন টি এর ব্যবহার

প্রজন্মের পর প্রজন্ম ধরে চুলের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার চলে আসছে। আধুনিক বিজ্ঞান বলছে, এই উপাদানগুলো মাথার ত্বককে সুস্থ রাখতে, চুল নরম ও পুষ্টি জোগাতে দারুণ কার্যকর। 

২০২৫ সালে Skin Appendage Disorders-এ প্রকাশিত একটি রিভিউ ভেষজ উপাদানগুলোকে সম্ভাবনাময় বললেও জানিয়েছে। জেনে নিন কোন উপাদান ব্যবহার করলে কি সুফল পাওয়া যায়:

উপাদানযেভাবে ব্যবহার করবেনপ্রধান উপকারিতা ও কার্যকারিতা
গ্রিন টি১ কাপ গরম পানিতে একটি গ্রিন টি ব্যাগ ৫ মিনিট ভিজিয়ে রাখুন। ঠান্ডা হলে স্ক্যাল্পে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার।এতে EGCG (Epigallocatechin Gallate) নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা নিয়মিত ব্যবহারে স্ক্যাল্পের সতেজতা বজায় রাখতে এবং চুল পরিষ্কার রাখতে সাহায্য করে। এছাড়াও, চুল পড়া কমায় যদিওবা এর পেছনে পর্যাপ্ত গবেষণা নেই।
জবা ফুল২টি জবা ফুল ও ২–৩টি পাতা অল্প পানিতে বেটে চুলের মাঝামাঝি অংশ ও আগায় লাগান। ১৫–২০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার।জবা ফুলে অ্যান্টিঅক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগ রয়েছে। ঐতিহ্যগতভাবে জবা ফুল ও পাতা চুল পুষ্টি জোগাতে এবং চুলকে ঝলমলে করতে জবা ফুল ও পাতার ব্যবহারের প্রচলন অধিক। গবেষণা সীমিত হলেও নিয়মিত জবা ফুলের প্যাক ব্যবহারে চুল পড়া বন্ধ করে বা নতুন চুল গজায়। ঐতিহ্যগতভাবে চুল নরম ও মসৃণ রাখতে ব্যবহার করা হয়।
আমলকী নিয়মিত ডায়েটে রাখুন অথবা  ১ টেবিল চামচ আমলকীর গুঁড়ার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। চুলের দৈর্ঘ্যে লাগিয়ে ১০–১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকী চুল ভেতরে থেকে মজবুত করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে। খাওয়ার মাধ্যমে এটি চুল ও ত্বকের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। চুলে সরাসরি ব্যবহারে ফল পেতে একটু সময় লাগে। 

এসব প্রাকৃতিক উপাদান চুলের কন্ডিশনিং বা সাধারণ যত্নে সহায়ক হতে পারে, তবে চুল পড়ার চিকিৎসা হিসেবে এগুলোর কার্যকারিতা নিশ্চিত নয়। অতিরিক্ত বা দীর্ঘদিন চুল পড়লে কারণ নির্ণয়ের জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

৫. ডিম-টকদইয়ের হেয়ার মাস্ক (ডিম ও টক দই যেভাবে চুল পড়া কমায়)

১. প্রোটিনের জোগান (Strengthens Roots): চুল মূলত ‘কেরাটিন’ নামক প্রোটিন দিয়ে তৈরি। ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড, যা দুর্বল ও ভেঙে যাওয়া চুলকে ভেতর থেকে পুষ্টি জুগিয়ে মজবুত করে এবং চুল ভাঙা বা পড়া কমায়।

 ২. স্ক্যাল্পের ইনফেকশন দূর করে: টক দইয়ে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান, যা মাথার ত্বকের খুশকি ও বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন দূর করে। স্ক্যাল্প বা মাথার ত্বক পরিষ্কার ও সুস্থ থাকলে চুল পড়া স্বাভাবিকভাবেই কমে যায়। 

৩. ময়েশ্চারাইজ ও পুষ্টি সরবরাহ: টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড এবং ভিটামিন মাথার ত্বক ও চুলের শুষ্কতা দূর করে। এটি চুলকে প্রাকৃতিকভাবে নরম, মসৃণ ও জটমুক্ত রাখতে সাহায্য করে। 

৪. রক্ত সঞ্চালন বৃদ্ধি: ডিমের কুসুমের ফ্যাট এবং দইয়ের পুষ্টি উপাদান স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে।

বি:দ্র:উপরোক্ত তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে, যা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। চুল পড়ার সমস্যা কমাতে যেকোনো প্রাকৃতিক উপাদান বা ঘরোয়া পদ্ধতি ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ চুল পড়ার ধরন ও অন্তর্নিহিত কারণভেদে এসব উপাদানের কার্যকারিতা ভিন্ন হতে পারে এবং সব ক্ষেত্রে সমানভাবে কার্যকর নাও হতে পারে।

কখন ঘরোয়া উপায় ছেড়ে চুল পড়া ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন?

হঠাৎ গোল টাক, স্ক্যাল্পে ঘা-ব্যথা-আঁশ, বা তিন মাসের বেশি ধরে বেশি ঝরা থাকলে ঘরোয়া উপায়ে সময় নষ্ট না করে ত্বক ও চুলের বিশেষজ্ঞ দেখান। AAD-এর মতে, কিছু ধরনের চুল পড়া দেরি করলে স্থায়ী হয়ে যেতে পারে।

  • হঠাৎ অতিরিক্ত চুল পড়া শুরু হলে।
  • মাথা, দাড়ি বা ভ্রুতে মুদ্রার মতো গোল ফাঁকা জায়গা
  • সিঁথি চওড়া হওয়া বা সামনের হেয়ারলাইন পিছিয়ে যাওয়া
  • স্ক্যাল্পে চুলকানি, ব্যথা, লালচে ভাব, আঁশ বা পুঁজ দেখা দিলে
  • চুল পড়ার সঙ্গে অতিরিক্ত ক্লান্তি, ওজনের হঠাৎ পরিবর্তন, অনিয়মিত মাসিক বা মুখে অতিরিক্ত লোম
  • নতুন ওষুধ শুরুর পর ঝরা বাড়লে (নিজে ওষুধ বন্ধ করবেন না, চিকিৎসকের সঙ্গে কথা বলুন)
  • তিন মাস ঘরোয়া উপায় চালিয়েও উন্নতি না হলে

কারণ বুঝে সঠিক ব্যবস্থা নিতে পড়ুন চুল পড়ার কারণ, লক্ষণ, প্রতিকার ও আধুনিক চিকিৎসা: সম্পূর্ণ গাইড এবং ঢাকায় চুল পড়ার আধুনিক চিকিৎসা, পরীক্ষা ও খরচ। প্রয়োজনে SUO XI Hospital (Skin Care)-এর স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার চুল পড়ার ধরন ও কারণ নিশ্চিত করুন।

কতশত চুল পড়ার ঘরোয়া উপায় ব্যবহার করেছি কিন্ত চুল পড়া কিছুতেই কমছে না, বালিশের কভারে, চিরুনিতে, গোসলের সময় চুল পড়া যেন কিছুতেই থামছে না।

পুরুষ ও নারী উভয়ের জন্য চুল পড়া রোধে কাকরাইলে অবস্থিত SUO XI Hospital (Skin Care)-এর অভিজ্ঞ চুল পড়া বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে নিতে পারেন ফ্রি কনসালটেশন। এখানে রয়েছে চুল পড়া দূর করার আধুনিক ও কার্যকরী চিকিৎসা পিআরপি (PRP) থেরাপি, যা আপনার হেয়ার ফলিকলের সক্রিয়তা, চুল পড়ার ধরণ ও কারণ বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরীক্ষার পর সেশন সংখ্যা ও চিকিৎসায় খরচ নির্ধারণ করা হবে।

ঠিকানা: ৩য় তলা (লিফটের-২), ১২২ প্রিয়ঙ্গন ফয়জুন্নেসা বিজনেস সেন্টার, কাকরাইল রোড, ঢাকা-১২১৭

চুল পড়া দূর করার ঘরোয়া উপায় সম্পর্কে প্রায়ইশ জিজ্ঞাসিত প্রশ্নাবলী

  1. পেঁয়াজের রস কি সব ধরনের চুল পড়ায় কাজ করে?

    হ্যাঁ, পেঁয়াজের রস চুল পড়া বন্ধ করে তবে সব ধরনের চুল পড়া বন্ধ করে না। এটি কারও কারও মাথার ত্বকে জ্বালাপোড়া বা অ্যালার্জি সৃষ্টি করতে পারে।

  2. নারকেল তেল কি চুল পড়া কমায়?

    না, নারকেল তেল সরাসরি চুল পড়া (Hair Loss) কমায় না। তবে শ্যাম্পু করার আগে চুলে নারকেল তেল ব্যবহার করলে চুলের প্রোটিন ক্ষয় কমাতে সাহায্য করতে পারে। ফলে চুল ধোয়া ও আঁচড়ানোর সময় চুলের ভেঙে যাওয়ার (Hair Breakage) ঝুঁকি কমতে পারে। তবে মাথার ত্বক বা চুলের ফলিকল থেকে চুল ঝরে পড়া (Hair Shedding) কমাতে নারকেল তেলের কার্যকারিতার পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

  3. শ্যাম্পু করলে কি চুল বেশি পড়ে?

    না। ধোয়ার সময় যে চুলগুলো উঠে আসে, সেগুলো আগেই আলগা হয়ে ছিল। বরং স্ক্যাল্প নোংরা থাকলে চুলকানি ও খুশকির কারণে সমস্যা বাড়তে পারে।

Search

Recent Post

চুল পড়া দূর করার ঘরোয়া উপায় এর মধ্যে উল্লেখযোগ হলো-...

মাথার চুল পড়ার কারণ, লক্ষণ, প্রতিকার ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত...

চুল পড়ার আধুনিক চিকিৎসা, পরীক্ষা ও খরচ সম্পর্কে জানুন চুল...

খুশকি দূর করার ঘরোয়া ও প্রাকৃতিক উপায় এবং শ্যাম্পু ব্যবহারের...

চোখের নিচে কালো দাগ দূর করবেন কিভাবে? কারণ ও আধুনিক...

Our Treatments