0
Your cart
Your cart is empty.
Please go to View Cart
Product Price Quantity Subtotal

রোদে গেলে ফ্রিকেলস বাড়ে কেন? কারণ ও প্রতিরোধের উপায়

SUO XI Skin Care Skin Specialist providing freckles removal treatment to a woman

রোদে গেলে ফ্রিকেলস বাড়ে কেন? সানস্ক্রিন কিংবা সুরক্ষামূলক পোশাক ছাড়াই যারা দিনের বেশিরভাগ সময় বাইরে কাজ করে তাদের অনেকেরই ত্বকে অনেক সময় ছোট ছোট বাদামী ছোপ ছোপ দাগ বা ফ্রিকেলস দেখা যায়। এগুলো সাধারণত মুখ, নাক, গাল বা কাঁধের অংশে বেশি দেখা যায় এবং অনেকের ক্ষেত্রে গাল ভরা ছোপ ছোপ কালচে খয়েরি দাগ আকারে প্রকাশ পায়।

চিকিৎসাবিজ্ঞানের মতে, এর মূল কারণ হলো মেলানিন; যে রঞ্জক পদার্থ প্রাকৃতিকভাবে আমাদের ত্বকের রঙ নির্ধারণ করে । যখন আমাদের ত্বকে সূর্যের আলোর স্পর্শ লাগে তখন সূর্যের আলট্রাভায়োলেট ‘এ’ ও ‘বি’ (UV-A ও UV-B) রশ্মি ত্বকের গভীরে প্রবেশ করে মেলানোসাইট কোষকে উদ্দীপিত করে। এর ফলে ত্বকে অতিরিক্ত মেলানিন তৈরি হয়, যা ফ্রিকেলসকে আরও গাঢ় করে তোলে। একই সাথে ত্বক রোদে পোড়ে শুষ্ক হয়ে যায় এবং ব্রণ, র‍্যাশ, ট্যান বা পিগমেন্টেশন এর মতো সমস্যাগুলো প্রকট হয়ে ওঠে।

বিস্তারিত জানুনঃ ফ্রিকেলস হওয়ার অনান্য কারণসমূহ? ফ্রিকেলস দূর করার কার্যকরী উপায়

রোদে গেলে ফ্রিকেলস বাড়ে কেন?

সূর্যের UV রশ্মির প্রভাব

সূর্যের আলোতে থাকা আলট্রাভায়োলেট ‘এ’ ও ‘বি’ (UV-A এবং UV-B) রশ্মি আমাদের ত্বকের ওপর গভীর প্রভাব ফেলে।

  • মেলানোসাইট সক্রিয়করণ: আমাদের ত্বকের নিচের স্তরে মেলানোসাইট নামক বিশেষ কিছু কোষ থাকে। যখন সূর্যের UV রশ্মি ত্বকে আঘাত করে, তখন এই কোষগুলো ত্বকের ডিএনএ-কে সুরক্ষা দিতে মরিয়া হয়ে ওঠে।
  • অতিরিক্ত মেলানিন উৎপাদন : ত্বককে সুরক্ষা দিতে এই কোষগুলো দ্রুত মেলানিন তৈরি করে। যখন এই রঞ্জক পদার্থ নির্দিষ্ট স্থানে পুঞ্জীভূত হয়, তখনই ফ্রিকেলস তৈরি হয়।

মেলানিন জমে দাগ গাঢ় হওয়া

রোদে গেলে আগের হালকা দাগগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। কারণ, সূর্যের তাপে মেলানিন গাঢ়তর হয় এবং ত্বকের উপরিভাগে ক্লাস্টার বা বিন্দু আকারে জমে থাকে, যা কালচে খয়েরি ছোপ হিসেবে দৃশ্যমান হয়।

জেনেটিক কারণ

ফ্রিকেলস বাড়ার ক্ষেত্রে আপনার জিনতত্ত্ব বা ডিএনএ-র বড় ভূমিকা রয়েছে।

  • MC1R জিনের ভূমিকা: যাদের শরীরে MC1R নামক জিনের বিশেষ বিন্যাস থাকে, তাদের ত্বক রোদে গেলে অন্যান্যদের তুলনায় দ্রুত মেলানিন উৎপাদন করে।
  • বংশগত প্রবণতা: যদি আপনার বাবা-মায়ের ত্বকে ফ্রিকেলস হওয়ার প্রবণতা থাকে, তবে জেনেটিক কারণেই সূর্যের আলোর প্রতি আপনার ত্বক অনেক বেশি সংবেদনশীল হবে এবং অল্প রোদেও দাগ বাড়ার ঝুঁকি থাকবে।

সংবেদনশীল বা ফর্সা ত্বক

ত্বকের রঙের ওপর ভিত্তি করে UV রশ্মির ক্ষতিকর প্রভাব ভিন্ন ভিন্ন হয়।

  • প্রাকৃতিক সুরক্ষার অভাব: ফর্সা ত্বকে প্রাকৃতিক মেলানিনের পরিমাণ কম থাকে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিরোধে বাধা দেয়। ফলে UV রশ্মি সরাসরি কোষের ক্ষতি করতে পারে।
  • সংবেদনশীলতা: ফর্সা বা সেনসিটিভ ত্বকে সূর্যালোক লাগলে মেলানোসাইটগুলো দ্রুত উদ্দীপিত হয়। এর ফলে এই ধরণের ত্বকে কেবল ফ্রিকেলস নয়, বরং ত্বকের লালচে ভাব, ট্যান এবং পিগমেন্টেশন হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে।

বিস্তারিত জানুনঃ How To Get Rid of Freckles

রোদে গেলে ফ্রিকেলস প্রতিরোধের উপায়

রোদে গেলে ফ্রিকেলস পুরোপুরি বন্ধ করা সব সময় সম্ভব নাও হতে পারে, বিশেষ করে যদি এটি বংশগত কারণে হয়। তবে কিছু সহজ অভ্যাস মেনে চললে ফ্রিকেলস হওয়া বা দাগ গাঢ় হয়ে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমানো যায়।

রোদে গেলে ফ্রিকেলস প্রতিরোধের উপায়। A woman using suncreen to protect skin from freckles

নিয়মিত সানস্ক্রিন ব্যবহার

ফ্রিকেলস প্রতিরোধের অন্যতম উপায় হলো নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা। সাধারণত SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ত্বককে সূর্যের আলট্রাভায়োলেট (UV-A ও UV-B) রশ্মি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে। তাই বাইরে যাওয়ার প্রায় ১৫–২০ মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করা ভালো।

সরাসরি রোদ এড়িয়ে চলা

দিনের কিছু সময় সূর্যের আলো বেশি তীব্র থাকে। সাধারণত সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রোদ সবচেয়ে বেশি তীব্র হয়। এই সময় সম্ভব হলে সরাসরি রোদে বেশি সময় না থাকা ভালো। এতে ত্বকের ক্ষতি কম হয় এবং ফ্রিকেলস বাড়ার সম্ভাবনাও কমে।

ত্বক ঢেকে রাখা

রোদে বের হলে ত্বককে টুপি, ছাতা, সানগ্লাস বা লম্বা কাপড় দিয়ে ঢেকে রাখলে সূর্যের আলো সরাসরি ত্বকে কম পড়ে। এতে ত্বক অনেকটা সুরক্ষিত থাকে।

Skin Specialist at SUO XI offering chemical treatment  on a woman for freckle removal.

অ্যান্টিঅক্সিডেন্ট স্কিন কেয়ার

ত্বকের কোষকে ভেতর থেকে শক্তিশালী করতে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা অপরিসীম।

  • ভিটামিন C সিরাম: প্রতিদিন সকালে সানস্ক্রিন লাগানোর আগে ভিটামিন C সিরাম ব্যবহার করুন। এটি সূর্যের কারণে হওয়া অক্সিডেটিভ ড্যামেজ কমায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে পিগমেন্টেশন প্রতিরোধ করে।

পুষ্টিকর খাবার ও ডায়েট গ্রহণ করা

কেবল বাহ্যিক যত্ন নয়, ত্বককে ভেতর থেকে সুরক্ষিত রাখতে নির্দিষ্ট কিছু পুষ্টি উপাদান অপরিহার্য। ত্বকের কোষ পুনর্গঠন এবং মেলানিন নিয়ন্ত্রণ করতে আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন বি১২ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার নিশ্চিত করুন। যেমন:

  • ভিটামিন সি: লেবু, আমলকী ও টক জাতীয় ফল (যা কোলাজেন বাড়ায়)।
  • ভিটামিন বি১২ ও ডি: ডিম, দুধ ও চর্বিযুক্ত মাছ।
  • ফলিক অ্যাসিড: গাঢ় সবুজ শাকসবজি ও ডাল। এই খাবারগুলো সূর্যের কারণে হওয়া ত্বকের কোষের ক্ষতি কাটিয়ে উঠতে এবং নতুন ফ্রিকেলস পড়া প্রতিরোধে সাহায্য করে।

ফ্রিকেলস কমানোর চিকিৎসা

ফ্রিকেলস প্রতিরোধের উপায় যথাযথভাবে মেনে চলার পরেও  যদি ত্বকের কালচে দাগ না কমে সেক্ষেত্রে অবশ্যই একজন স্কিন বিশেষজ্ঞ এর পরামর্শ গ্রহণ করা উচিৎ। যেহেতু সবার ত্বক একরকম হয় না; সেক্ষেত্রে 

  • লেজার ট্রিটমেন্ট (Laser Treatment): লেজার ট্রিটমেন্ট বর্তমানে ফ্রিকেলস কমানোর একটি পরিচিত পদ্ধতি। এই চিকিৎসায় বিশেষ ধরনের লেজার আলো ত্বকের সেই অংশে কাজ করে যেখানে অতিরিক্ত মেলানিন জমে থাকে। ধীরে ধীরে দাগ হালকা হয়ে যেতে পারে এবং ত্বকের রঙ তুলনামূলকভাবে সমান দেখায়। বিস্তারিত জানুন:
  • কেমিক্যাল পিল (Chemical Peel): কেমিক্যাল পিল চিকিৎসায় ত্বকের উপরিভাগে বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। এটি ত্বকের মৃত কোষ ধীরে ধীরে সরিয়ে দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে। ফলে সময়ের সঙ্গে ফ্রিকেলস কিছুটা হালকা হতে পারে।
  • ক্রায়োথেরাপি (Cryotherapy): এই চিকিৎসায় একজন স্কিন বিশেষজ্ঞ একটি বিশেষ যন্ত্র (যেমন- ক্রায়োপেন) অথবা তরল নাইট্রোজেন স্প্রে সরাসরি দাগযুক্ত স্থানের ওপর প্রয়োগ করেন।

    এই তরল নাইট্রোজেন অতিরিক্ত পিগমেন্টেশন যুক্ত কোষগুলোকে মুহূর্তের মধ্যে জমিয়ে (Freeze) ফেলে। এর ফলে ক্ষতিগ্রস্ত ও কালচে কোষগুলো নষ্ট হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যে সেই স্থানে নতুন ও স্বাস্থ্যকর ত্বক তৈরি হতে শুরু করে।

উপসংহার

ফ্রিকেলস ত্বকের কোন ক্ষতি না করলেও কারও কারও ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে উঠে। নিয়মিত সানস্ক্রিন ব্যবহার, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সিরাম এবং সঠিক পুষ্টি গ্রহণের মাধ্যমে এই দাগগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে যদি দাগগুলো প্রকট হয়ে গাল ভরা ছোপ ছোপ কালচে খয়েরি দাগ আকারে প্রকাশ পায়, তবে আধুনিক লেজার বা ক্রায়োথেরাপির মতো চিকিৎসা গ্রহণ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। 

ত্বকের যেকোনো পরিবর্তনের জন্য একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন এবং আপনার ত্বকের ধরণ অনুযায়ী সঠিক যত্ন নিশ্চিত করুন।

Search

Recent Post

রোদে গেলে ফ্রিকেলস বাড়ে কেন? সানস্ক্রিন কিংবা সুরক্ষামূলক পোশাক ছাড়াই...

PRP facial, also called a vampire Facial. It uses your...

ফ্রিকেলস কী? ফ্রিকেলস হলো ত্বকে দৃশ্যমান ছোট, সমতল, বাদামী বা...

আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যত্ন নিতে কার না ভালো লাগে?...

বর্তমান সময়ের দূষণ, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাত্রা এবং কড়া রোদের...

Our Treatments