মুখে হঠাৎ একটা ব্রণ উঠলেই অনেকে অস্থির হয়ে পড়েন; টুথপেস্ট লাগাবেন নাকি লেবুর রস,নাকি চেপে ফাটিয়ে ফেলবেন- তা নিয়ে শুরু হয় নানা টানাফোড়ন। অথচ ব্রণ ঠিক কেন হয়, তা না বুঝেই বেশিরভাগ মানুষ চিকিৎসা শুরু করেন, ফলে সমস্যা কমার বদলে বেড়ে যায়। এই গাইডে ব্রণ কেন হয়, ব্রণের ধরণ অনুসারে কোন চিকিৎসাটি কার্যকর হবে, আর ব্রণের দাগ দূর করার উপায় সম্পর্কে সবকিছু বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করা হয়েছে।
ব্রণ কী?
চিকিৎসাবিজ্ঞানের ভাষায় ব্রণকে বলা হয় Acne vulgaris যা ত্বকের ত্বকের লোমকূপ এবং সেবাসিয়াস গ্রন্থির (তেল গ্রন্থি) একটি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত সমস্যা (Chronic inflammatory skin condition)।। এটি সবচেয়ে বেশি হয় মুখ, ঘাড়, বুক, পিঠ ও কাঁধে, কারণ এসব জায়গায় সিবাসিয়াস (তেল) গ্রন্থির সংখ্যা তুলনামূলক বেশি।
ব্রণ সাধারণত বয়ঃসন্ধিকালে শুরু হয় এবং কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে বেশি দেখা যায়। NHS-এর তথ্য অনুযায়ী, ১১ থেকে ৩০ বছর বয়সীদের একটি বড় অংশ কোনো না কোনো সময়ে ব্রণে আক্রান্ত হন; মেয়েদের ক্ষেত্রে ১৪–১৭ এবং ছেলেদের ক্ষেত্রে ১৬–১৯ বছর বয়সে ব্রণের প্রকোপ তুলনামূলকভাবে বেশি। তবে ব্রণ কোনো নির্দিষ্ট বয়সের সমস্যা নয়। এটি প্রাপ্তবয়স্ক বয়সেও থাকতে পারে, এমনকি ৩০, ৪০ বা ৫০ বছর বয়সে প্রথমবারও দেখা দিতে পারে। প্রাপ্তবয়স্কদের ব্রণের পেছনে হরমোনের ওঠানামা ছাড়াও পারিবারিক প্রবণতা, কিছু ওষুধ এবং ত্বক বা চুলের পণ্য ভূমিকা রাখতে পারে।
ব্রণ হওয়ার কারণ | মুখে অতিরিক্ত ব্রণ হওয়ার কারণ কী?
ব্রণ তৈরি হওয়ার পেছনে একটি নির্দিষ্ট শারীরবৃত্তীয় প্রক্রিয়া কাজ করে। এটি ধাপে ধাপে ঘটে।
১. অতিরিক্ত সিবাম উৎপাদন: আমাদের ত্বকের নিচে সিবাসিয়াস গ্ল্যান্ড নামে ছোট ছোট তেল গ্রন্থি থাকে। এদের কাজ হলো প্রয়োজনীয় তেল (সিবাম) তৈরি করে ত্বককে নরম ও সুরক্ষিত রাখা।
কিন্তু শরীরের হরমোনের উঠা-নামার কারণে (বিশেষ করে অ্যান্ড্রোজেন হরমোন বাড়লে) এই গ্রন্থিগুলো হুট করে অতিরিক্ত তেল তৈরি করতে শুরু করে যা থেকেই মূলত ব্রণ শুরু হয়।
২. মৃত কোষ জমা: ত্বকের উপরিভাগের মৃত কোষ স্বাভাবিকভাবে ঝরে পড়ে। কিন্তু এই প্রক্রিয়া (desquamation) ঠিকভাবে না হলে মৃত কোষ লোমকূপের মুখে জমতে থাকে এবং অতিরিক্ত সিবামের সাথে মিশে যায়।
৩. লোমকূপ বন্ধ হওয়া: ত্বকের অতিরিক্ত তেল আর জমা হওয়া মৃত কোষ একসাথে মিশে লোমকূপের মুখ পুরোপুরি আটকে দেয়। যার ফলে সেখান থেকে ব্ল্যাকহেডস ও হোওয়াটহেডস এর মতো ব্রণের সৃষ্টি হয়।
- ব্ল্যাকহেড: লোমকূপের মুখ কিছুটা খোলা থাকলে ভেতরের ময়লা ও তেল বাতাসের সংস্পর্শে এসে কালো হয়ে যায়।
- হোয়াইটহেড: লোমকূপের মুখ সম্পূর্ণ বন্ধ থাকলে তা ত্বকের নিচে ছোট সাদা দানার মতো হয়ে আটকে থাকে।
৪. ব্যাকটেরিয়া ও প্রদাহ: ব্যাকটেরিয়ার প্রভাবেই ত্বকের ভেতরে প্রদাহ বা Reaction শুরু হয়। ফলে লোমকূপের জায়গাটি লাল হয়ে ফুলে ওঠে, ব্যথা করে এবং পুঁজ জমে লালচে ফুসকুড়ি বা বড় ব্রণের রূপ নেয়। এই ব্যাকটেরিয়ার প্রভাবেই ত্বকের ভেতরে প্রদাহ বা Reaction শুরু হয়। ফলে লোমকূপের জায়গাটি লাল হয়ে ফুলে ওঠে, ব্যথা করে এবং পুঁজ জমে লালচে ফুসকুড়ি বা বড় ব্রণের রূপ নেয

ব্রণের কারণ আর ট্রিগার কি একই?
না, ব্রণের আসল কারণ এবং ‘ট্রিগার’ একদমই এক জিনিস নয়।
কারণ হলো যা সরাসরি আপনার ত্বকে ব্রণ তৈরি করে, আর ট্রিগার হলো যা আগে থেকেই থাকা ব্রণকে আরও বাড়িয়ে দেয় ।
১. ব্রণের জৈবিক কারণ (Biological factors): এগুলো আপনার ত্বকের ভেতরের আসল সমস্যা, যা সরাসরি ব্রণ তৈরি করার পেছনে কাজ করে।
- অতিরিক্ত তেল বা সিবাম তৈরি হওয়া
- মৃত কোষ জমে লোমকূপ বন্ধ হয়ে যাওয়া
- ত্বকের ভেতরের প্রদাহ (Inflammation)
- C. acnes ব্যাকটেরিয়ার বৃদ্ধি
- হরমোনের প্রভাব (বিশেষ করে অ্যান্ড্রোজেন)
২. ব্রণ বাড়িয়ে দিতে পারে এমন ‘ট্রিগার’
এগুলো সরাসরি নতুন ব্রণ না তৈরি করলেও, ত্বক যদি ব্রণপ্রবণ হয় তবে সমস্যাটি বহুগুণ বাড়িয়ে দেয়:
- ভুল স্কিনকেয়ার বা হেয়ারকেয়ার প্রোডাক্ট: ত্বকের লোমকূপ বন্ধ করে দেয় (Comedogenic) (Comedogenic) এমন ভারী তেল, ক্রিম, পমেড বা হেয়ার প্রোডাক্ট মুখে বা কাপালের ত্বকে লাগলে ব্রণ বেড়ে যেতে পারে।
- অতিরিক্ত ঘাম ও ঘর্ষণ: মুখ ঘেমে থাকা অবস্থায় পরিষ্কার না করা, কিংবা তোয়ালে/কাপড় দিয়ে বারবার ত্বক ঘষে মোছার কারণে ব্রণের সংক্রমণ বাড়ে।
- মাস্ক, হেলমেট বা টাইট পোশাক: দীর্ঘক্ষণ মাস্ক বা হেলমেট ব্যবহারে মুখে তাপ, ঘাম ও ঘর্ষণ তৈরি হয়, যা ব্রণ বাড়াতে পারে। একইভাবে টাইট পোশাকের কারণে বুক ও পিঠেও এ ধরনের ব্রণ হতে পারে। একে Acne Mechanica বলা হয়।
- মানসিক চাপ (স্ট্রেস): স্ট্রেস বা অতিরিক্ত চিন্তা হরমোনের ভারসাম্য নষ্ট করে ত্বকে তেলের উৎপাদন বাড়িয়ে দেয়, যা আগে থেকে থাকা ব্রণকে আরও বাড়িয়ে তোলে।
- মাসিক চক্র: পিরিয়ডের আগে হরমোনের তারতম্যের কারণে ত্বকে তেলের পরিমাণ বাড়ে, ফলে হঠাৎ নতুন করে ব্রণের দেখা দেয় বা আগে থেকে থাকা ব্রণ বেড়ে যায়।
- কিছু নির্দিষ্ট ওষুধ: স্টেরয়েড বা হরমোন জাতীয় নির্দিষ্ট কিছু ওষুধের প্রতিক্রিয়ায় ত্বকে হঠাৎ অতিরিক্ত ব্রণ দেখা দিতে পারে (যাকে Acneiform Eruption বলা হয়)।
- বারবার মুখে হাত দেওয়া বা খোঁচানো: অনবরত মুখ স্পর্শ করলে হাতের ময়লা ও জীবাণু ত্বকে ছড়িয়ে পড়ে। আর ব্রণ খোঁচালে বা টিপলে ত্বকের গভীরে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং স্থায়ী দাগ ও গর্ত তৈরি হয়।
ক্লিনিক্যাল ডার্মাটোলজিস্ট ডা, এস, এম, শহীদুল ইসলাম পিএইচিডি এর মতে, স্ট্রেস বা কোনো একটি বিশেষ খাবার একা কখনোই ব্রণের মূল কারণ হতে পারে না। এগুলো মূলত আপনার ত্বকে লুকিয়ে থাকা ব্রণের প্রবণতাকে বাড়িয়ে তোলে মাত্র। তাই শুধু স্ট্রেস কমাব বা একটি নির্দিষ্ট খাবার খাওয়া ছেড়ে দেব; এমন করে ব্রণ পুরোপুরি সারানো সম্ভব নয়। এর জন্য মূল কারণগুলোর চিকিৎসা করা অত্যন্ত জরুরি।
কয়েক সেকেন্ডেই জানুন- আপনার ব্রণের ধরন (Types of Acne)
নিচের লক্ষণগুলোর সাথে আপনার মুখের অবস্থা মিলিয়ে নিন:
- মুখে কি শুধু ছোট ছোট সাদা বা কালো দানার মতো দেখা যাচ্ছে, ব্যথা নেই? হতে পারে নন-ইনফ্ল্যামেটরি (হোয়াইটহেড/ব্ল্যাকহেড)।
- লালচে ফোলা দানা, স্পর্শে সামান্য ব্যথা, মাঝে মাঝে পুঁজ দেখা যাচ্ছে? হতেও তো পারে আপনার মাইল্ড থেকে মডারেট ইনফ্ল্যামেটরি অ্যাকনে (পাপুল/পাসচুল) হয়েছে।
- ত্বকের গভীরে বড়, শক্ত, ব্যথাযুক্ত দানা বা সিস্ট, যা সহজে সারছে না? — সম্ভবত সিভিয়ার অ্যাকনে (নোডিউল/সিস্ট), যার জন্য দ্রুত বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ প্রয়োজন।
এই স্ব-মূল্যায়ন কেবল প্রাথমিক ধারণার জন্য; নিশ্চিত রোগনির্ণয়ের জন্য আপনার নিকটস্থ best skin specialist এর পরামর্শ গ্রহণ করা উত্তম হবে। ঢাকার শান্তিনগরে অবস্থিত শশী হাসপাতাল (স্কিন কেয়ার-এ) সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ডাক্তার কনসালটেশনের জন্য যোগাযোগ করুন: +8809613-002003
আপনার ব্রণ Mild, Moderate নাকি Severe? (Stages of Acne)
ব্রণের সঠিক চিকিৎসা সম্পূর্ণ নির্ভর করে এর তীব্রতা বা পর্যায়ের ওপর। স্কিন বিশেষজ্ঞগণ (Dermatologists) ব্রণের পর্যায়কে সাধারণত ৩টি প্রধান ভাগে ভাগ করেন:

- প্রধানত হোয়াইটহেড ও ব্ল্যাকহেড
- অল্পসংখ্যক ইনফ্ল্যামেটরি লিশন (papule/pustule)
- বড় ব্যথাযুক্ত নোডিউল সাধারণত থাকে না
Moderate Acne:
- একাধিক পাপুলস ও পাস্টুল (পুঁজভরা দানা) দেখা দেয়।
- নিয়মিত ব্রেকআউট হতে থাকে
- কিছু ক্ষেত্রে ব্রণের কারণে ত্বকে কালো দাগ (Dark marks) তৈরি হতে শুরু করে।
Severe Acne:
- ত্বকের গভীরে বড়, শক্ত নোডিউল বা সিস্ট তৈরি হয়।
- ছোঁয়া লাগলে তীব্র ব্যথা অনুভূত হয়।
- ত্বকে দ্রুত স্থায়ী দাগ বা স্কার (Scar) হওয়ার উচ্চ ঝুঁকি থাকে।
- মুখের পাশাপাশি বুক বা পিঠেও ছড়িয়ে পড়তে পারে
আরও জানুন: Moderately Severe Acne: Causes, Treatments and Solutions
মাঝারি (Moderate) বা গুরুতর (Severe) পর্যায়ের ব্রণের ক্ষেত্রে শুধু ঘরোয়া টোটকা বা ওভার-দ্য-কাউন্টার (OTC) ক্রিমের ওপর ভরসা না করে, যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) পরামর্শ নেওয়া উচিত। সময়মতো চিকিৎসা না করালে ত্বকে স্থায়ী গর্ত বা দাগ হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
ত্বকের সকল সমস্যায় Acne, নাকি অন্য কোনো সমস্যা?
ত্বকের বেশ কিছু সমস্যা দেখতে হুবহু ব্রণের মতো মনে হলেও, সেগুলোর মূল কারণ ও চিকিৎসা সম্পূর্ণ ভিন্ন। না বুঝে ব্রণ ভেবে ভুল চিকিৎসা নিলে ত্বকের ক্ষতির ঝুঁকি থেকে যায়। এমনই কয়েকটি ব্রণের মতো দেখতে ত্বকের সমস্যা:
- Folliculitis: লোমকূপে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের সংক্রমণের কারণে এমনটা হয়। দেখতে ছোট ছোট লালচে দানার মতো বা পুঁজের ফুসকুড়ি হতে পারে।
- Rosacea: মুখের মাঝখানের ত্বক দীর্ঘদিন লাল হয়ে থাকা এবং সূক্ষ্ম রক্তনালী স্পষ্ট ভেসে ওঠা। একে অনেকেই ভুল করে ব্রণের প্রদাহ ভেবে ভুল করেন।
- পেরিওরাল ডার্মাটাইটিস (Perioral Dermatitis): ঠোঁট ও নাকের চারপাশে ছোট ছোট লালচে র্যাশ দেখা দেওয়া। স্টেরয়েডযুক্ত ক্রিম বা ভারী প্রোডাক্ট ব্যবহারে এটি বেশি হয়।
- কেরাটোসিস পিল্যারিস (Keratosis Pilaris): লোমকূপে কেরাটিন জমে ত্বক খসখসে বা হাঁসের চামড়ার মতো দানাদার হয়ে যায়। এটি সাধারণত বাহু, উরু বা গালে দেখা যায়।
- অ্যাকনিফর্ম ইরাপশন (Acneiform Eruption): নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মুখে বা শরীরে হঠাৎ ব্রণের মতো র্যাশ দেখা দেওয়া।
- ফাঙ্গাল অ্যাকনে (Fungal Acne): বহুল প্রচলিত এই শব্দটি মূলত কোনো ব্রণ নয়; এটি Malassezia নামক ছত্রাকের প্রভাবে হওয়া ফলিকুলাইটিস। সাধারণ ব্রণের ওষুধ বা ক্রিমে এটি কমে না, বরং বেড়ে যেতে পারে।
মুখের যেসব জায়গায় ব্রণ হয়
মুখের কোথায় কেন ব্রণ হয়- চলুন জেনে নেওয়া যাক:
- কপাল: সাধারণত মাথার চুল বা ত্বকের অতিরিক্ত তেল (সিবাম) এবং ভারী হেয়ার অয়েল, হেয়ার স্প্রে বা জেলের ব্যবহারের কারণে এখানে ব্রণ বেশি হয়।
- গাল: অপরিষ্কার বালিশের কভার, বারবার মুখে হাত দেওয়া, নোংরা মোবাইল ফোনের স্ক্রিন ত্বকে লাগা কিংবা মাস্কের ঘর্ষণে গালে ব্যাকটেরিয়া ছড়িয়ে ব্রণ হতে পারে।
- নাক: নাকের ওপর ও দুই পাশে তেলের গ্রন্থি বেশি থাকে। তাই এই অংশটি তুলনামূলক বেশি তৈলাক্ত হয় এবং ব্ল্যাকহেড ও ব্রণের প্রবণতা বেশি দেখা যায়।
- থুতনি ও Jawline: এই অংশের ব্রণ মূলত হরমোনের পরিবর্তনের কারণে হয়। বিশেষ করে নারীদের পিরিয়ডের আগে হরমোনের তারতম্যের প্রভাবে এই জায়গায় হঠাৎ ব্রণ বেড়ে যেতে পারে।
- বুক ও পিঠ: মুখের মতো বুক ও পিঠেও প্রচুর তেলের গ্রন্থি থাকে। তাই অতিরিক্ত ঘাম জমে থাকা এবং টাইট জামাকাপড়ের ঘর্ষণে এই জায়গাগুলোতে ব্রণ বেড়ে যায়।
লাইফস্টাইল ও বয়সভেদে ব্রণের ধরন
বয়স ও জীবনযাত্রার পরিবর্তনের ওপর ভিত্তি করে ব্রণের কারণ ও ধরণ আলাদা হতে পারে:
- Teenage acne: বয়ঃসন্ধিতে শরীরে অ্যান্ড্রোজেন হরমোন বাড়ার কারণে ত্বকে অতিরিক্ত তেল (সিবাম) তৈরি হয়। সাধারণত কপাল, নাক ও গালে এই সময় বেশি ব্রণ দেখা যায়।
- Adult acne: ২৫ বছর বয়সের পরও যদি ব্রণ থেকে যায় বা নতুন করে শুরু হয়, তবে তা মূলত মানসিক চাপ (স্ট্রেস), হরমোনের ভারসাম্যহীনতা কিংবা ভুল স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহারের কারণে হয়ে থাকে।
- নারীদের হরমোনজনিত ব্রণ: থুতনি ও চোয়ালে (Jawline) ঘন ঘন ব্রণ হওয়া হরমোনের তারতম্যের ইঙ্গিত দেয়। বিশেষ করে PCOS (Polycystic Ovary Syndrome)-এর সাথে এই ধরনের ব্রণের গভীর সম্পর্ক থাকে।
- মাসিকের আগে ব্রণ: প্রোজেস্টেরন হরমোনের ওঠানামায় তেলের উৎপাদন বাড়ে। ফলে অনেক নারীই পিরিয়ড শুরুর ৫-৭ দিন আগে মুখে ব্রণের প্রকোপ দেখতে পান।
- গর্ভকালীন ও স্তন্যদানকালের ব্রণ: গর্ভাবস্থায় বা সন্তানকে দুধ খাওয়ানোর সময় হরমোনের কারণে ব্রণ বাড়তে পারে। তবে মনে রাখবেন- এই সময়ে রেটিনয়েড (Retinoids)-জাতীয় ব্রণের ওষুধ ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই গাইনোকোলজিস্ট ও ডার্মাটোলজিস্টের পরামর্শ ছাড়া কোনো ওষুধ বা ক্রিম ব্যবহার করবেন না।
- পুরুষদের দাড়ি বা বিয়ার্ড এরিয়ার ব্রণ: শেভ করার সময় বারবার ত্বকের ঘর্ষণ এবং চামড়ার ভেতরে গজানো চুল (Ingrown hair)-এর কারণে এই অংশে ব্রণ বা ফলিকুলাইটিস (Bacteria/Fungal Infection) হতে পারে।

ব্রণ হলে কি করণীয় | ব্রণ কমানোর সেরা স্কিন কেয়ার রুটিন
ব্রণ নিয়ন্ত্রণে সঠিক ও নিয়মিত স্কিনকেয়ার রুটিনের ভূমিকা অনস্বীকার্য। তবে মনে রাখা জরুরি, মাঝারি থেকে গুরুতর ব্রণের ক্ষেত্রে শুধু স্কিনকেয়ার দিয়ে সমাধান সম্ভব নয়; সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট ওষুধ ব্যবহার করতে হবে।
সকালের রুটিন (Morning Routine):
১. জেন্টল ক্লিনজিং: হালকা বা মাইল্ড কোনো ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন (কখনোই জোর দিয়ে ঘষবেন না)।
২. মেডিকেটেড ট্রিটমেন্ট: ডাক্তার কোনো জেল বা অ্যাকনে ট্রিটমেন্ট দিয়ে থাকলে তা ব্যবহার করুন।
৩. হালকা ময়েশ্চারাইজার: ত্বকের আর্দ্রতা ধরে রাখতে নন-কমেডোজেনিক (যা লোমকূপ বন্ধ করে না) ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
৪. সানস্ক্রিন (অবশ্যই ব্যবহার্য): SPF 30+ বিশিষ্ট ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন লাগান। বিশেষ করে যাঁরা অ্যাকনের ওষুধ বা এক্সফোলিয়েন্ট ব্যবহার করছেন, তাঁদের জন্য সানস্ক্রিন এড়িয়ে যাওয়া একেবারেই চলবে না।
রাতের রুটিন (Night Routine):
১. সানস্ক্রিন/মেকআপ তোলা: জেন্টল মেকআপ রিমুভার বা মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ ও সানস্ক্রিনের আস্তরণ তুলে ফেলুন।
২. ডাবল ক্লিনজিং: মাইল্ড ক্লিনজার দিয়ে দ্বিতীয়বার মুখ ধুয়ে ত্বক পুরোপুরি পরিষ্কার করুন।
৩. রাতের ট্রিটমেন্ট: ডাক্তারের প্রেসক্রাইব করা কোনো স্পট ট্রিটমেন্ট বা রেটিনয়েড থাকলে তা ব্যবহার করুন।
৪. নাইট ময়েশ্চারাইজিং: একটি উপযুক্ত ময়েশ্চারাইজার দিয়ে রুটিন শেষ করুন, যা রাতে ত্বকের ক্ষতিগ্রস্ত ব্যারিয়ার মেরামত করতে সাহায্য করবে।
মনে রাখবেন, ত্বক পরিষ্কার রাখার অর্থ বারবার ধোয়া নয়; দিনে দুইবারের বেশি মুখ ধোয়া বরং ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর নষ্ট করে ব্রণ আরও বাড়িয়ে দিতে পারে। আপনার ত্বকের ধরণ তৈলাক্ত, শুস্ক নাকি মিশ্র? এবং ব্রণগুলো কি হালকা নাকি খুব বেশি প্রদাহযুক্ত, এসকল বিষয়ের উপর নির্ভর আপনার স্কিন কেয়ার রুটিন নির্ধারণ করা উচিৎ।
ব্রণ দূর করার উপায়: Chemical Peel, Carbon Facial ও Laser Treatment- কোনটি কী কাজ করে?
মাঝারি থেকে গুরুতর ব্রণ এবং তৎপরবর্তী স্থায়ী দাগ বা স্কার (Acne Scars) অপসারণে আধুনিক ক্লিনিক্যাল চিকিৎসা অত্যন্ত কার্যকরী। তবে ত্বকের সুরক্ষায় এই জাতীয় অ্যাডভান্সড থেরাপিগুলো অবশ্যই একজন অভিজ্ঞ ও নিবন্ধিত চর্মরোগ বিশেষজ্ঞের (Dermatologist) প্রত্যক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন করা বাঞ্ছনীয়। নিচে জনপ্রিয় ৩টি আধুনিক চিকিৎসার বিস্তারিত তুলে ধরা হলো:
- Chemical Peel: স্যালিসাইলিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড বা ম্যান্ডেলিক অ্যাসিডের মতো উপাদান দিয়ে ত্বকের উপরের স্তর নিয়ন্ত্রিতভাবে এক্সফোলিয়েট করা হয়। এটি লোমকূপের ব্লকেজ খুলে দেয়, নতুন ব্রণ হওয়া আটকায় এবং ব্রণের হালকা লাল বা কালো দাগ হালকা করতে সাহায্য করে।
- Carbon Facial (Laser Carbon Peel): এই পদ্ধতিতে ত্বকের উপরিভাগে একটি বিশেষ লিকুইড কার্বন প্রয়োগ করে লেজার রশির সাহায্যে তা অপসারণ করা হয়। এটি ত্বকের অতিরিক্ত সেবাম (তেল) নিয়ন্ত্রণ করে, মৃত কোষ দূর করে এবং লোমকূপের ছিদ্র (Open Pores) ছোট করতে সাহায্য করে। তবে ব্রণের গভীর স্কার বা গর্তের চিকিৎসার জন্য এটি এককভাবে যথেষ্ট নয়।
- Laser Treatment: CO2 ফ্র্যাকশনাল লেজার কিংবা লেজার রিসারফেসিং (Laser Resurfacing)-এর মতো আধুনিক প্রযুক্তি মূলত ব্রণের কারণে হওয়া গভীর গর্ত ও স্কার (Acne Scars) কমাতে সাহায্য করে। এটি ত্বকের ডার্মিস (গভীর স্তর)-এ কোলাজেন উৎপাদন বহুগুণ বাড়িয়ে দিয়ে ক্ষতিগ্রস্ত ত্বককে নতুনভাবে পুনর্গঠিত করে।
বিস্তারিত পড়ুন: Professional Acne Treatment in Bangladesh | Best Ways to Getting Rid of Acne
কেমিক্যাল পিল, কার্বন ফেসিয়াল নাকি লেজার ট্রিটমেন্ট- কোন পদ্ধতিটি আপনার জন্য সবচেয়ে কার্যকর হবে, তা নির্ভর করে ব্রণের তীব্রতা (Acne Severity), ত্বকের ধরন (Skin Type) এবং ব্রণের গর্ত বা দাগের গভীরতার ওপর। তাই ভুল চিকিৎসার ঝুঁকি এড়াতে ও সঠিক সমাধানের জন্য শুরুতেই একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট (Dermatologist)-এর পরামর্শ গ্রহণ করা। সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি ডাক্তার কনসালটেশনের জন্য কল করুন: +8809613-002003
কোন খাবার খেলে ব্রণ বাড়তে পারে?
- Journal of the American Academy of Dermatology (JAAD) গবেষণায় দেখা গেছে যে, উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স-যুক্ত খাদ্যাভ্যাস (সাদা ভাত, সাদা পাউরুটি, মিষ্টি, প্রক্রিয়াজাত খাবার) রক্তে দ্রুত সুগার বাড়িয়ে ইনসুলিন ও IGF-1 হরমোনের মাত্রা বাড়াতে পারে, যা সিবাম উৎপাদন ও প্রদাহ বাড়িয়ে ব্রণে ভূমিকা রাখতে পারে বলে বেশ কিছু গবেষণায় মধ্যম মানের প্রমাণ পাওয়া গেছে।
- অতিরিক্ত চিনি ও মিষ্টিজাতীয় খাবার: চিনি সমৃদ্ধ খাবার ও পানীয় ত্বকের ভেতর দ্রুত প্রদাহ বা ইনফ্ল্যামেশন সৃষ্টি করতে পারে। বিশেষ করে কোমল পানীয় (Soft drinks), এনার্জি ড্রিংকস, কৃত্রিম ফ্লেভারড মিল্ক, বোতলজাত জুস, মিষ্টি, ক্যান্ডি এবং বিশেষত মিল্ক চকলেট রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে সিবাম উৎপাদনকে ত্বরান্বিত করে, যা ব্রণের সমস্যা আরও বাড়িয়ে তুলতে ভূমিকা রাখে।
- ডেইরি বা দুগ্ধজাত পণ্য: ব্রণের ওপর দুধ ও দুগ্ধজাত খাবারের প্রভাব নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও, বেশ কিছু গবেষণায় দেখা গেছে দুধে থাকা নির্দিষ্ট কিছু অ্যামিনো অ্যাসিড ও হরমোন ব্রণের প্রকোপ বাড়াতে ভূমিকা রাখতে পারে। তরল দুধ (গরু বা ছাগল), আইসক্রিম, চিজ, পনির এবং জিম বা বডি বিল্ডিংয়ের কাজে ব্যবহৃত হুই প্রোটিন (Whey Protein) শরীরে ইনসুলিনের নিঃসরণ বাড়িয়ে দিয়ে ব্রণের তীব্র ব্রেকআউট সৃষ্টি করতে পারে।
- অতিরিক্ত সম্পৃক্ত চর্বি ও ট্রান্স ফ্যাট (ফাস্টফুড/জ্যাঙ্ক ফুড): ট্রান্স ফ্যাট ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার ত্বকে তেলের (সিবাম) উৎপাদন বাড়ায় এবং ব্রণের ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে। বিশেষ করে বার্গার, পিৎজা, ফ্রেন্স ফ্রাইয়ের মতো ফাস্টফুড, পুরি, সিঙাড়া বা সামোসার মতো ডুবো তেলে ভাজা খাবার এবং সসেজ ও নাগেটসের মতো প্রসেসড মিট ত্বকে প্রদাহ সৃষ্টি করে ব্রণের সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।
ব্রণ কমানোর ঘরোয়া উপায়- কেন এগুলো নিরাপদ নয়?
ব্রণ দূর করার উপায় হিসেবে ইন্টারনেটে অনেক অনেক তথাকথিত “ঘরোয়া টোটকা” ব্যবহার করলে ব্রণের উপশম হওয়া তো দূরের কথা, বরং ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। নিচে বহুল প্রচলিত কিছু ক্ষতিকর পদ্ধতি ও তার কারণসমূহ তুলে ধরা হলো:
- টুথপেস্ট (Toothpaste): টুথপেস্টে থাকা রাসায়নিক উপাদান ত্বকে প্রচণ্ড জ্বালাপোড়া তৈরি করতে পারে এবং ত্বকের প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর (Skin Barrier) স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
- লেবুর রস (Lemon Juice): লেবুর রসে থাকা অতিরিক্ত অ্যাসিড ত্বকে প্রচণ্ড জ্বালাপোড়া ও লালচে ভাব তৈরি করে। এছাড়া এটি লাগালে ত্বক সূর্যালোকের প্রতি অতিরিক্ত সংবেদনশীল (Photosensitive) হয়ে পড়ে, যা থেকে ত্বকে ছোপ ছোপ কালো দাগ পড়তে পারে।
- বেকিং সোডা (Baking Soda): বেকিং সোডা অত্যন্ত ক্ষারীয় প্রকৃতির একটি উপাদান। এটি সরাসরি ত্বকে ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক pH-এর ভারসাম্য ও প্রাকৃতিক প্রতিরক্ষা স্তর (Skin Barrier) পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে ত্বক মারাত্মক শুষ্ক, রুক্ষ ও অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়ে।
- নখ দিয়ে ব্রণ ফাটানো বা খোঁচানো (Popping/Picking Acne): খালি হাতে বা নখ দিয়ে ব্রণ খোঁচালে হাতের ব্যাকটেরিয়া ও সংক্রমণ ত্বকের আরও গভীর স্তরে ছড়িয়ে পড়ে প্রদাহ বাড়িয়ে দেয়। এর ফলে ত্বকের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়, যা পরবর্তীতে স্থায়ী কালো দাগ বা পোস্ট-ইনফ্লেমেটরি হাইপারপিগমেন্টেশন (PIH) এবং ব্রণের গভীর গর্ত বা স্কার তৈরি হওয়ার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
ব্রণ হলে কখন চিকিৎসকের পরামর্শের প্রয়োজন?
নিচের যেকোনো পরিস্থিতিতে দেরি না করে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত:
- ওভার-দ্য-কাউন্টার প্রোডাক্ট ৬-৮ সপ্তাহ ব্যবহারের পরও কোনো উন্নতি না হলে
- ব্রণ ব্যথাযুক্ত, বড়, গভীর নোডিউল বা সিস্ট আকারে দেখা দিলে
- ব্রণের কারণে ইতিমধ্যে দাগ বা গর্ত তৈরি হতে শুরু করলে
- ব্রণের সাথে অতিরিক্ত লোম বৃদ্ধি, অনিয়মিত মাসিক বা ওজন বৃদ্ধির মতো লক্ষণ থাকলে (হরমোনাল কারণ যাচাইয়ের প্রয়োজন হতে পারে)
- মানসিকভাবে ব্রণ উল্লেখযোগ্য কষ্টের কারণ হয়ে দাঁড়ালে
দ্রুত সঠিক চিকিৎসা শুরু করলে দাগ প্রতিরোধ করা অনেক সহজ হয়; দাগ তৈরি হয়ে যাওয়ার পর তা দূর করা তুলনামূলক কঠিন ও সময়সাপেক্ষ।
শশী হাসপাতাল (স্কিন কেয়ার)-এ ব্রণের চিকিৎসার খরচ
ব্রণের চিকিৎসার মোট খরচ মূলত রোগীর ত্বকের বর্তমান অবস্থা, ব্রণের তীব্রতা এবং প্রয়োজনীয় থেরাপি পদ্ধতির ওপর নির্ভর করে। ঢাকার সেরা ডার্মাটোলজিস্ট ডাক্তার এস, এম, শহীদুল ইসলাম প্রতিটি রোগীর জন্য কাস্টমাইজড ট্রিটমেন্ট প্ল্যান প্রদান করেন।
আমাদের স্কিন কেয়ার সেন্টারে চিকিৎসার ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা থেকে শুরু হয়। চিকিৎসার বিভিন্ন ধাপসমূহ নিচে তুলে ধরা হলো:
- বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট কনসালটেশন: শশী হাসপাতাল (স্কিন কেয়ার)-এ সম্পূর্ণ বিনামূল্যে একজন বিশেষজ্ঞ স্কিন স্পেশালিস্ট এর তত্ত্বাবধানে ব্রণের সঠিক কারণ ও ত্বকের ধরন নির্ধারণে অভিজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞের মাধ্যমে প্রাথমিক স্কিল অ্যাসেসমেন্ট করা হয়।
- কেমিক্যাল পিল ও কার্বন ফেসিয়াল: ত্বকের উপরিভাগের তৈলাক্ত ভাব ও হালকা দাগ দূর করতে শশী স্কিন কেয়ারে আধুনিক কেমিক্যাল পিল ও লেজার কার্বন ফেসিয়াল থেরাপি দেওয়া হয়। লক্ষণীয় পরিবর্তনের জন্য চিকিৎসকের পরামর্শে সেশনভিত্তিক নির্দিষ্ট সংখ্যক থেরাপির প্রয়োজন হতে পারে।
- অ্যাডভান্সড লেজার ট্রিটমেন্ট: ব্রণের গভীর গর্ত বা স্থায়ী স্কার (Acne Scars) দূর করতে আমাদের FDA approved Co2 Fractional Laser and Skin Resurfacing Therapy অত্যন্ত কার্যকরী। প্রসিডিউর ও সেশন সংখ্যার ওপর ভিত্তি করে এর ব্যয় নির্ধারিত হয়।
উপসংহার
ব্রণ কোনো একক কারণে হয় না — এটি সিবাম উৎপাদন, লোমকূপের ব্লকেজ, ব্যাকটেরিয়া ও প্রদাহের একটি জটিল সমন্বয়, যার সাথে যুক্ত হয় হরমোন, জীবনযাত্রা ও মাঝে মাঝে খাদ্যাভ্যাসের প্রভাব। সঠিক চিকিৎসার প্রথম শর্ত হলো নিজের ব্রণের ধরন ও তীব্রতা সঠিকভাবে বোঝা — তারপরই উপযুক্ত স্কিনকেয়ার রুটিন, চিকিৎসকের পরামর্শে ওষুধ বা প্রয়োজনে ক্লিনিক্যাল ট্রিটমেন্টের সিদ্ধান্ত নেওয়া সম্ভব।
ঘরোয়া টোটকা বা ভাসাভাসা ইন্টারনেট পরামর্শের উপর নির্ভর না করে, মাঝারি থেকে গুরুতর ব্রণের ক্ষেত্রে একজন নিবন্ধিত ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ — এতে শুধু ব্রণ নয়, ভবিষ্যতের স্থায়ী দাগও এড়ানো সম্ভব হয়।
ব্রণ সম্পর্কিত অনান্য প্রশ্নাবলী
-
মুখে হঠাৎ অনেক ব্রণ কেন হয়?
Hormonal change, নতুন skincare বা makeup, pore-clogging product, কিছু medicine, stress-related flare-up কিংবা ঘাম ও ঘর্ষণের কারণে হঠাৎ breakout বাড়তে পারে। কারণ পরিষ্কার না হলে বিশেষজ্ঞের মূল্যায়ন প্রয়োজন হতে পারে।
-
ব্রণ কমাতে কী ধরনের খাবার খাওয়া উচিত?
গবেষণায় দেখা গেছে, কম গ্লাইসেমিক (Low-GI) ও প্রদাহবিরোধী খাবার রক্তে ইনসুলিনের মাত্রা ও ত্বকের তেল (সিবাম) উৎপাদন কমিয়ে ব্রণ দূর করতে সাহায্য করে। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো রাখা উচিত:
* কম গ্লাইসেমিক খাবার: তাজা শাকসবজি (ব্রকলি, পালং শাক), মসুর ডাল, তাজা ফল এবং লাল চাল বা ওটস।* ওমেগা-৩ ও জিংক সমৃদ্ধ খাবার: তিসির বীজ, কুমড়ার বীজ, আখরোট ও ছোলা—যা ত্বকের ফুসকুড়ি ও প্রদাহ কমায়।
* অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন: গাজর, মিষ্টি আলু, টমেটো, পেয়ারা ও গ্রিন টি—যা ব্রণের ক্ষত শুকাতে সাহায্য করে।
* প্রোবায়োটিক: টক দই—যা পেট ভালো রেখে ত্বকের ইনফ্ল্যামেশন দূর করে।
-
ব্রণ কমানোর কার্যকর ঘরোয়া উপায় কী?
ব্রণ নিয়ন্ত্রণে রাখতে ক্ষতিকর টোটকা এড়িয়ে ত্বক পরিষ্কার ও প্রদাহমুক্ত রাখাই প্রধান উপায়:
* মাইল্ড ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং: দিনে দুবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে ত্বক উপযোগী ‘অয়েল-ফ্রি’ ময়েশ্চারাইজার লাগান।* নিরাপদ উপাদান: ত্বকের লালচে ভাব ও প্রদাহ কমাতে তাজা অ্যালোভেরা জেল বা ঠান্ডা গ্রিন-টির নির্যাস ব্যবহার করতে পারেন।
* পরিশুদ্ধ জীবনযাত্রা: প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন, অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমান এবং অতিরিক্ত মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন।
* স্বাস্থ্যবিধি মেনে চলা: সপ্তাহে অন্তত একবার বালিশের তোয়ালে ও কভার পরিবর্তন করুন এবং মুখে হাত দেওয়া বা ব্রণ খোঁচানো থেকে বিরত থাকুন।
-
ব্রণ বারবার ফিরে আসে কেন?
ব্রণ পুরোপুরি সেরে যাওয়ার পরও তা বারবার ফিরে আসার পেছনে প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো:
* চিকিৎসা মাঝপথে বন্ধ করা: ব্রণ কিছুটা কমলেই ওষুধ বা স্কিনকেয়ার রুটিন ছেড়ে দিলে লোমকূপে লুকিয়ে থাকা ব্যাকটেরিয়া ও সিবাম থেকে পুনরায় ব্রণ তৈরি হয়।* হরমোনের তারতম্য: পিরিয়ড, গর্ভাবস্থা, অতিরিক্ত মানসিক চাপ (স্ট্রেস) কিংবা PCOS-এর কারণে শরীরে অ্যান্ড্রোজেন ও কর্টিসল হরমোন বেড়ে গেলে ত্বক অতিরিক্ত তেল তৈরি করে।
* অনুপযুক্ত প্রসাধনী ব্যবহার: ত্বকের ধরন না বুঝে অতিরিক্ত তৈলাক্ত বা ‘কমোডোজেনিক’ (লোমকূপ বন্ধকারী) বিউটি প্রোডাক্ট এবং ভারী মেকআপ ব্যবহার করা।
*পরিচ্ছন্নতার অভাব: নোংরা বালিশের কভার, তোয়ালে, মেকআপ ব্রাশ বা মোবাইলের স্ক্রিন ত্বকে লেগে বারবার ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়। এর ফলে ব্রণ বারবার ফিরে আসে।